মধ্যরাতে প্রতারক প্রেমিকার মত
মনে পড়ে শব্দের মুখ।
কি চেয়েছিল শব্দ!- তোমার কাছে?
রক্তবমি, উপোসে, সিফিলিসে তোমার মৃত্যু?
বিশ্বনিন্দায়, পুজিবাদের দৈত্যর মুখোমুখি
দাড়িয়ে সম্মুখ সমরে শহীদের আসন।
কিন্তু শব্দ কবিকেওতো বাচতে হয় খেয়ে
যেভাবে বাচতেন শত নবীগণ।
বঙ্গোপসাগরের গর্জন ক্রমে হারিয়ে যায়
নিভে আসে বিদ্রোহের বারুদ
মনে পড়েনা ফেলে আসা মেয়েটিকে
যাকে কথা দিয়েছিলাম একটি নিভৃত ঘরের
শব্দেরা শুধু হাহাকার করে আকাশের সিনেমায়
বলে অপরাধী তুমি অপরাধী।
বুঝি বারবার তোমাকে বাচাতে গিয়ে
বিদায় জানাতে হয় এই নৃশংস কেরাণী জীবন।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




