তোমাদের হাসির নীচে চাপা পড়ে
আমার মৃত্যু সংবাদ।
-টেবিলে রক্তের সোপ-
কাটা চামচে গাতা জীবন্ত মাংশ
তোমরা খাচ্ছো...খাচ্ছো...
গ্লাসে সমুদ্র তার ভেতর প্রজাতির ইতিহাস।
প্লেটে সবজি, সসেজ-
তোমাদের জিহবায় লোল, কম্পিত কাটা
মাংশের ভেতর আর্তনাদ।
খেয়ে চলো দেহ, রক্তাক্ত মাড়ি
সালুনের ডেকসীতে সিদ্ধ হয় এ্যমিবা হৃদয়
তোমাদের হাসির নীচে চাপা পড়ে
আমার মৃত্যু সংবাদ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



