নরসিংদী জেলার রায়পুরা উপজেলায় পাড়াতলী বলে একটা ইউনিয়ন আছে যেখানে আজো বিদ্যুত নাই। রাস্তাঘাট নাই। পাড়াতলী এমনিতে আমার কাজ ছিল তার ওপর যখন শুনলাম এটা কবি শামসুর রাহমানের গ্রাম তখন আমাকে বাধ্য হয়ে শিডিউল বদলাতে হয়। সাহেববাড়ীর ঘাট থেকে নৌকায় চাপলাম। বড় একটা কেবিনের ভেতর অনেকেই বসলাম গাদাগাদি করে। বেশ ভালভাবেই সবার বসার জায়গা হয়ে গেছে বলা যায়। মেঘনার শাখা প্রশাখা বেয়ে আমাদের কলনা যখন এগিয়ে যাচ্ছিল। সে এক অপূর্ব দৃশ্য। প্রায় এক ঘন্টা লাগে উজানীর কারণে। গিয়ে নামলাম পাড়াতলী ঘাটে। অসাধারণ গ্রাম্য পরিবেশে পাড়াতলী কলিমউদ্দিন উচ্চ বিদ্যালয়। এই কলিমউদ্দিন হল শামসুর রাহমানের পিতামহ। স্কুলে কাজ সেরে প্রধান শিক্ষক আমাকে নিয়ে গেলেন শামসুর রাহমানদের বাড়ী দেখাতে। যদিও কবি শামসুর রাহমান এ বাড়ীতে জন্ম গ্রহণ করেন নাই। তবু তিনি বার বার ছুটে আসতেন এ গায়ে। এ গ্রাম নিয়ে তার বহু কবিতা ও আছে। এক তলা জীর্ন ঝোপে ভর্তি একটা বাড়ী। এখন এখানে কেউ থাকেনা। সামনে একটা পারি বারিক মসজিদ, মসজিদের সামনে সান বাধানো চমতকার একটা পুকুর। সত্যি অসাধারণ এক পরিবেশ। শামসুর রাহমানদের ভিঠেয় প্রচুর কাঠাল গাছ। বাড়ীর লোকজন একটা পাকনা কাঠাল ভেঙ্গে দিল। সেটাই ভক্ষণ করলাম দুজন মিলে। মেঘনা নদীর পারে সত্যি চমতকার খাটি গ্রাম এই পাড়াতলী।
কবি শামসুর রাহমানের গ্রাম পাড়াতলী গাঁয়ে.....
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৯টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
প্রতি বছর জুলাই আসলেই কি কাউয়া ক্যাচাল লাগতে হবে?

জুলাই মাসটা আবার ঘুরে ফিরে আসতেই দেশের রাজনৈতিক পাড়ায় পারদ চড়তে শুরু করেছে। বিশেষ করে যারা গত দুই বছর আগের আন্দোলনের ফসল ঘরে তুলেছেন, তাদের কাছে এই জুলাইয়ের... ...বাকিটুকু পড়ুন
ওরা ভয়ংকর

বাঙালির উদরঘাটতি থাকলেও উৎসবে সদা মশগুল!
দ্যাশ নতুন কইরা স্বাধীন হইছে গো!
রঙবেরঙে পতাকায় বিলুপ্ত স্বজাতির মানচিত্র!
শুধু পতাকায় সীমাবদ্ধ নেই!
মনে হচ্ছে পাল্টে গেছে জাতীয়তা!
মধ্যরাতে ভেঙে যায় সুনিদ্রা কর্কশ... ...বাকিটুকু পড়ুন
জুলাই: বাঙালি জাতির জন্য এক অভিশাপ ও মূল্যায়ন

জুলাই: বাঙালি জাতির জন্য এক অভিশাপ ও মূল্যায়ন
আমাদের দৃষ্টিতে, তথাকথিত "জুলাই" বাংলাদেশের জন্য কোনো গৌরবের অধ্যায় নয়; বরং এটি জাতীয় ঐক্য, স্বাধীনতা, অর্থনীতি ও মুক্তিযুদ্ধের চেতনাকে প্রশ্নবিদ্ধ... ...বাকিটুকু পড়ুন
জাপান যেভাবে মাত্র ৭ বছরে অর্থনৈতিক পরাশক্তিতে পরিণত হয়

জাপানের সাবেক প্রধানমন্ত্রী হায়াতো ইকেদা ১৯৬০ সালের শেষভাগে তাঁর বিখ্যাত "ইনকাম ডাবলিং প্ল্যান" বা "আয় দ্বিগুণকরণ পরিকল্পনা" চালু করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো জাপানের অর্থনৈতিক... ...বাকিটুকু পড়ুন
ভাংগুক অচলায়তন

ভয় পাবেন না
আশার পিদিম জ্বালিয়ে রাখুন
প্রাণের ধুকপুকি জাগিয়ে রাখুন
হেরে যাবেন না।
ঘাবড়াবেন না
নতুন স্বর ও সাহসী উচ্চারণে অনবদ্য হোন
ক্ষুরধার সৃষ্টির ঔজ্জ্বল্যে উদ্ভাসিত হোন
থামবেন না।
নগদমূল্যে বিকোবেন না
ক্লান্ত শিরায় নতুন রক্ত বইয়ে দিন
তাতিয়ে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।