somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হাত পা ও পুরুষাঙ্গ কেটে বিকলাঙ্গ করে শিশুদের ভিক্ষাবৃত্তিতে বাধ্য করা হয়। ৬ মাস অ্যালুমিনিয়াম পাতিলে আটকে রেখে করা হয় বিকলাঙ্গ

২৯ শে ডিসেম্বর, ২০১০ রাত ৯:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কোমলমতি শিশুদের ধরে নিয়ে অঙ্গহানি ও বিকলাঙ্গ করে ভিক্ষাবৃত্তিতে বাধ্য করার অপরাধে শরীফুল ইসলাম ওরফে কোরবান নামে এক শিশু চোরকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার রাতে উত্তরা ১২ নম্বর সেক্টর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল র‌্যাবের সদর দপ্তরে এ বিষয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের কাছে শরীফুল শিশু চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।
সংবাদ সম্মেলনে র‌্যাবের গণমাধ্যম ও আইন শাখার পরিচালক কমান্ডার এম সোহায়েল জানান, এ চক্র বাচ্চাদের হাত-পা কেটে, বিকৃত করে ও নানা নির্যাতন চালিয়ে ভিক্ষা করতে বাধ্য করে। এ চক্রকে খুঁজে পেতে র‌্যাবকে সহায়তা করেছেন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের চেয়ারপারসন অ্যাডভোকেট এলিনা খান এবং ব্লাক ট্র–থ প্রোডাকশন্স সেন্টারের পরিচালক অভিনেত্রী রোকেয়া প্রাচী। এক টেলিভিশন অনুষ্ঠান থেকে তারা এ ব্যাপারে তথ্য পায় যে, কামরাঙ্গীরচরের বাসিন্দা রিকশাচালক উমেদ আলীর ৭ বছরের শিশু নিয়ামুলকে ৬ সেপ্টেম্বর বেলা ২টার দিকে শিশু চোর দলের সদস্য, ইমরান, রাসেল, কোরবান, রমজান এবং রাসেল ভিা করানোর জন্য কামরাঙ্গীরচরের পাকাপুল রোডস্থ পরিত্যক্ত একটি বিল্ডিংয়ে নিয়ে গলা, বুক ও পুরুষাঙ্গ কেটে দিয়েছে। বর্তমানে সে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আছে। ওই খবরে তারা হাসপাতালে গিয়ে শিশুটির কাছ থেকে ভয়ানক তথ্য পায়। তথ্যে তারা জানতে পারে, এই এলাকার একটি শিশু চোর চক্র প্রায় ৬ বছর ধরে শিশুদের চুরি করে নিয়ে হাত-পা বিকলাঙ্গ করে ভিাবৃত্তিতে বাধ্য করায়। শিশু নিয়ামুলকেও এ কাজে বাধ্য করার জন্য তারা এ পথ বেছে নিয়েছে। এ ঘটনা জানতে পেরে সংশ্লিষ্ট থানা পুলিশের হস্তপে কামনা করলে তারা কোনো সহযোগিতা না করায় র‌্যাবকে গঠনাটি জানালে র‌্যাব সার্বিক সহযোগিতা করে কোরবানকে গ্রেপ্তার করে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিয়ামুল এবং তার মা।
শরিফুল জানান, তাদের দলের প্রধান ওমর ফারুক। কামরাঙ্গীরচর ভেড়িবাঁধ এলাকায় তাদের আস্তানা। তার নির্দেশে ২০০৪ সালে খুলনা জেলার শরীফ নামে ১৫ বছরের একটি ছেলেকে ভেড়িবাঁধ এলাকায় ধরে নিয়ে বাঁ হাতের কব্জি কেটে ভিা করতে বাধ্য করে। ২০০৬ সালে যশোরের রাহাত নামের ১৪ বছরের একটি ছেলেকে একই স্থানে পায়ের রগ কেটে পঙ্গু করে ভিা করায়। ২০০৮ সালে ৮ বছরের এক অজ্ঞাত ছেলেকে ভেড়িবাঁধ এলাকা থেকে ধরে নিয়ে প্রায় ৬ মাস একটি অ্যালুমিনিয়াম পাতিলে আটকে রেখে বিকলাঙ্গ করে ভিা করায়। কামরাঙ্গীরচর ভেড়িবাঁধ এলাকা থেকে প্রতিনিয়ত ছিনতাই করত বলে স্বীকার করে শরীফুল। এছাড়া ভেড়িবাঁধ এলাকায় রাতের বেলায় কোনো নারীকে একা পেলে ধরে নিয়ে পাশবিক নির্যাতনের পর যৌন ব্যবসায় বাধ্য করত এই দলের সদস্যরা
২৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

আমার জীবনে দেখা শ্রেষ্ঠ তিনটি পলায়ন দৃশ্যঃ-

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ৯:০৩

আমার জীবনে দেখা শ্রেষ্ঠ তিনটি পলায়ন দৃশ্যঃ-



(১) ৫ আগস্ট ২০২৪, সেনা তত্বাবধানে শেখ হাসিনার চপ্পল পড়ে দৌড়ে হেলিকপ্টার যোগে পলায়ন দৃশ্য
"১২০৪ সালে তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ... ...বাকিটুকু পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

তেহরানের ছায়া কি এখন ঢাকা সেনানিবাসে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ৩:০১


সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে... ...বাকিটুকু পড়ুন

×