এখন ব্যক্তি হয়েছে বড় শিল্প
শিল্পকলা মানে ব্যক্তির জয়গান
রাজনীতি তো অবিশ্বাসের যোগফল সমগ্র
মানুষের দোষাবলীর গলিত স্তুপ থেকে যার উত্থান
এখন কবিরাও করছে শ্লোগানের কাছে আত্মবিসর্জন
হয়েছে সে রাজনীতিকের স্তাবক
কিংবা প্রতাপাধিত্বের বেতনভূক সভাকবি
স্তুতি গান লিখে করছে কেউ আত্মনিস্পেষন
জনতার চেয়ে নিম্নমান যার স্তর
শৃগালের মত ধূর্ত আর সিংহের যান্তবতা
কুয়াশাময় এই প্রদোষে সে-ই হয়েছে নেতা
জনতা যার আজীবনই পর।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


