বাংলাদেশে ভয়ারহ পরিবারঘনতন্ত্র বিরাজ করছে। এটি পৃথিবীতে আজ বিরল। আবর বিশ্বের কোথায় রাজারতন্ত্র লক্ষ্য করা যায়। মায়ানমারসহ কোন কোন দেশে ক্ষয়ি¯œু আর্মিতন্ত্র আছে। পাকিস্তানও তার জন্মের ইতিহাসে প্রথমবারের মত বেসামরিক সরকারের পূর্ণমেয়াদ পার করল (সাবাস অদ্ভুততন্ত্র!)। পরিবারতন্ত্র থেকে আর্মিতন্ত্র বা রাজারতন্ত্রকে ক্ষেত্রবিশেষ ভালো বলা চলে। রাজা বা আর্মিতন্ত্রে এক জনের শাসন জনগনের উপর জাঁকিয়ে বসে। জনতার মরন বাঁচনের পরওয়ারদিগার একজন। কিন্তু আমাদের দেশের জনগনের জীবন-মরনের মালিকানা দুটি দল ভাগাভাগি করে নিয়েছে। দুটি দল মানে দুটি পরিবার। এ দুটি পরিবারের স্তবস্তুতি করাই অন্যদের কাজ। দলের অন্যান্যদের প্রধানতম যোগ্যতা হল পরিবার দুটিকে তেলায়াৎ করা। এ সংস্কৃতি ব্যক্তি পর্যায়ে থেকে জাতীয় পর্যায়ে বিস্তার লাভ করেছে। ব্যানারে-পোষ্টারে,শ্লোগানে-বক্তৃতায় শুধু এ পরিবারদুটির স্তুতি ছড়ানো হচ্ছে। যেমন : আবুল ভাই বাঁছলে বাংলাদেশ বাঁচবে। জননেতা মকবুল ভাই এর কারনে বাংলাদেশ সৃষ্টি হয়েছে, ইত্যাদি। এখন দুটি দলই ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া। ক্ষমতায় যাওয়াটা তাদের জন্য বাঁচা মরার লড়াই । এ পক্ষ ক্ষমতায় থাকলে অপর পক্ষের উপর সীমাহীন নির্যাতন চালাতে পারবে আর ক্ষমতায় থাকতে না পারলে একইভাবে সীমাহীন নির্যাতনের শিকার হবে। দল ক্ষমতায় যেতে পারলে আবুল-মুকবুল ভাইয়েরা ছলেমা-কল্পনা বোনেরা দলের ভিতরে থেকে তেলেসমাতি করে কোটি কোটি টাকা লুটপাট করতে পারবে। এ পরিস্থিতিটা এ দুইটা দলই সৃষ্টি করেছে। এ দিকে মিথ্যাবাদী বণিকের দল সুযোগ খুঁজতেছে লর্ডক্লাইভের মত, দুই দলের মধ্যে ষড়যন্ত্রের জাল তৈরী করে কিভাবে পুরো দেশ দখল করা যায়। তাদের কাছে জনগণ এখন আলুর দম। তবে তাদের এ কথা জানা দরকার যে, জনগন আবুল নন। আসল বিচার তারাই করবে।
নিষ্ঠুর দরদীয়া কলম: বাংলাদেশের পরবিারঘনতন্ত্র
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১টি মন্তব্য ১টি উত্তর
আলোচিত ব্লগ
শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন
অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার
দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন
আজকে স্রেফ একা ছিলাম....
আজকে স্রেফ একা ছিলাম....

সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন
দেশটা কি আমার বাপের?

আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;

তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন
আমার শৈশবের ধর্মানুভূতি

শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।