somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মাশ-নুর
পেশায় সরকারি চাকুরে। বই আমার কাছে একটা বিশাল জানালার মত। যে জানালা দিয়ে আকাশ দেখা যায়, সাগর দেখা যায়, পাহাড় দেখা যায়। ঘোরাঘুরি আমার নেশা। পাশাপাশি খেলাধুলা ভালবাসি। ছোটবেলা থেকেই টুকটাক লেখালেখি করি। একটাই জীবন, তার প্রতিটি দিনই 'বাঁচতে' চাই।

পথশিশু

২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

Some people sell happiness while they don’t taste any of it.

সাতমসজিদ রোডে দাঁড়িয়ে ছিলাম। সময় রাত ১০ টা। অনেক দিন পর একটা বড়সড় ছুটির দেখা মিলেছে, রোজার ঈদের ছুটি। বগুড়া থেকে আসার সময় কতকিছু প্লান করে এসেছিলাম, কিন্তু বাসায় আসারর পর খালি বিছানায় শুয়ে বসে থাকা ছাড়া আর তেমন কোন কাজ হয়নি। বাইরে বের হতে ইচ্ছে করছিল না কেন জানি। এটা আমার কাছে নতুন না, প্রায়ই এমন হয়। মাঝেমাঝে মনে হয় বয়স হবার আগেই বুড়ো হয়ে গেছি।

ঈদের পরদিন সায়মন ফোন দিয়ে জিজ্ঞাসা করল আমি কোথায়। একরকম কমান্ডই দিয়ে দিল যেন এর পরদিন বিকাল পাঁচটায় ধানমন্ডি চলে যাই। সবকিছু উপেক্ষা করা গেলেও কমান্ড উপেক্ষা করা সম্ভব না। মাথার মধ্যে কেমন যেন গেঁথে গেছে বিষয়টা। কাজেই পরদিন বিকাল পাঁচটায় আমাকে রবীন্দ্র সরোবরের আশেপাশে ঘোরাঘুরি করতে দেখা গেল। সেখানে পোলাপানের সাথে দেখা হল, তারপর আমরা খেতে গেলাম ধানমন্ডি বারো নাম্বারে, সেখান থেকে বের হতে হতে রাত ১০টা। বের হতেই দেখা কাজলের সাথে।

বড়জোর পাঁচ-ছয় বছর হবে ছেলেটার বয়স। পরনে একটা গোলাপি টি-শার্ট, আর একটা জীর্ণ থ্রি-কোয়ার্টার। রাজধানীর অসংখ্য জীবন-যোদ্ধার কাতারের একজন সৈনিক। কাজল কিছু বলছিল না, শুধু একবার আমার শার্টের হাতাটা টান দিয়ে চুপচাপ দাঁড়িয়ে ছিল। আমি ওয়ালেটটা বের করার জন্য পকেটে হাত দিলাম। না, বেলি ফুলের মালা কিনব সে জন্য না, ছেলেটার শুকনা মুখ দেখে খারাপ লাগছিল এজন্য। দশ টাকার একটা নোট বের করে ওর হাতে ধরিয়ে দিলাম।
একটা মালা পনের টাকা।
মালা লাগবে না, তুই এমনিই রাখ।
না-না পনের টাকা।
অনেক খুঁজেও ওয়ালেট থেকে আর ভাংতি পাওয়া গেল না। ছেলেটার সাথে গল্প জমানোর চেষ্টা করলাম। বাড়ি কোথায়, বাবা-মা কি করে এগুলো। যেটুকু জানতে পারলাম তা হল – ছেলেটার নাম কাজল। বাসা মোহাম্মদপুরের ওদিকে, মা’র সাথে থাকে।
মা কি করে?
বাসায় কাজ করে।
বাবা?
নাই।
ভাই-বোন?
নাই।
স্কুলে পড়িস?
প্রশ্নটা করতেই ছেলেটা আমার দিকে এমনভাবে তাকাল যে আমার বুকটা ভেঙে গেল একদম। চলে আসার সময় ওর হাতে দশটা টাকা ধরিয়ে দিলাম এই বলে যে, আমার কাছে তো এখন আর টাকা নাই, তুই এই দশ টাকা রাখ। আমি কালকে এসে বাকি পাঁচ টাকা দিয়ে যাব। মালাটাও তখনই নিব, ঠিক আছে?

চলে আসতে আসতে পিছনে ফিরে তাকালাম একবার। কাজল আরেকটা ছেলের কাছে গিয়ে তার শার্টের হাতা ধরে টানছে। ঘরে হয়তো মা অপেক্ষা করছে কখন ফিরবে ও, হয়তো আমার মত আরো কয়েকজনের কাছে এভাবে বেলি ফুল বিক্রি করে সেই টাকাটা দিয়ে আজকে রাতের খাবার হবে ওদের। কিংবা হয়তোবা মালাগুলো বিক্রি হবে না, আজ রাতেও না খেয়ে থাকতে হবে ওদের। খিদেয় চোখ বুজে আসবে, শুধু অভুক্ত মাথার কাছে বেলি ফুলের মালা গুলোর সুবাস ভরিয়ে রাখবে ওর ঝাপসা পৃথিবীটাকে।

ভালো থাকুক কাজল, ভালো থাকুক পৃথিবী।

সর্বশেষ এডিট : ২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:১৮
৭টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেষ ঠিকানা সাড়ে তিন হাত মাটির খরচ সাড়ে ৪ কোটি!

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২৩

শেষ ঠিকানা সাড়ে তিন হাত মাটির খরচ সাড়ে ৪ কোটি!




কবরের জমিতে বিলাসিতা, ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক বৈষম্যের এক নির্মম চিত্র

মানুষের জীবনের শেষ ঠিকানা মাত্র সাড়ে তিন হাত মাটি।... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তান পারল, বাংলাদেশ পারল না কেন: আরও একটি প্রশ্ন

লিখেছেন মুনতাসির, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫০

প্রথম আলোতে মুনির হাসানের ‘পাকিস্তান পারল, বাংলাদেশ পারল না কেন’ লেখাটি পড়লাম। পাকিস্তানে Google-এর নিজস্ব অফিস চালু হওয়াকে সামনে রেখে তিনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন: তথ্যপ্রযুক্তি খাতে একসময় খুব বেশি... ...বাকিটুকু পড়ুন

সর্ব্বহারা

লিখেছেন রাজীব নুর, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫০



দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়।
১৯৪৩ সালে জাপান ভারতে আচমকা বেশ কিছু বোমা হামলা করে। সম্ভবত হিটলারকে খুশি করতেই জাপান এই কাজ করে। একের পর এক বোমা ফেলে মাদ্রাজে (বতর্মান... ...বাকিটুকু পড়ুন

কেউ জানেনা

লিখেছেন অপ্‌সরা, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪২


কেউ জানেনা
আমার একটা জগৎ আছে,
খুব গহীনে, সংগোপনে,
বুকের ভেতর লুকিয়ে থাকা
একটা জগৎ....
নিজের জগৎ, নিজের মত
আমার একটা জগৎ লাগে।

রোজ বিকেলে কাজের পরে
একটু যখন অবসরে,
একটু সময় চায়ের কাপে
নিজের মত, নিজের... ...বাকিটুকু পড়ুন

সামুতে পর্ণ এটাকের জনককে পাওয়া গিয়েছে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৮




ব্লগার চারাগাছ সামুতে মডারেটর নেই বলে সন্দেহ করছেন। নিজের ধারণা পাকাপোক্ত করতে সামুতে পর্ণ এটাকের প্ল্যান করছেন। ইহা কি ব্লগার?

সামুতে পর্ণ এটাকের কারণে পর্ণ সাইটের ধুয়া তুলে বিগত সরকার... ...বাকিটুকু পড়ুন

×