somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

পেশায় সরকারি চাকুরে। বই আমার কাছে একটা বিশাল জানালার মত। যে জানালা দিয়ে আকাশ দেখা যায়, সাগর দেখা যায়, পাহাড় দেখা যায়। ঘোরাঘুরি আমার নেশা। পাশাপাশি খেলাধুলা ভালবাসি। ছোটবেলা থেকেই টুকটাক লেখালেখি করি। একটাই জীবন, তার প্রতিটি দিনই 'বাঁচতে' চাই।

আমার পরিসংখ্যান

মাশ-নুর
quote icon
ছোটবেলা থেকেই স্বপ্ন লেখালেখি করার। নানান কারণে লেখাগুলো কখনো গোছানো হয়নি। এই ব্লগ আমার সেই এলোমেলো লেখাগুলোকে গোছানোর একটা ক্ষুদ্র প্রয়াস।
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

সুন্দরবনের পথে

লিখেছেন মাশ-নুর, ০৪ ঠা জুন, ২০১৮ বিকাল ৪:১১

গতবছরের শেষের দিকে সুন্দরবন ঘুরতে গিয়েছিলাম। সেটার অভিজ্ঞতা নিয়ে লেখার পরিকল্পনা আমার আগে থেকেই ছিল। ঘুরে আসার পর সেটা নিয়ে লিখতে বসা যেত, কিন্তু অভিজ্ঞতা বলে সময় পাওয়া যায় না, আর লিখতে বসলেও অনেক কিছু মনে পড়ে না। তাই ওখানে থাকার সময়ই ডায়েরি আকারে পুরো অভিজ্ঞতাটা লিখে ফেলেছিলাম। আশা করি... বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ৪৬২ বার পঠিত     ৩ like!

পাসিং আউট প্যারেড

লিখেছেন মাশ-নুর, ২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৩১

পাসিং আউট প্যারেড বাংলাদেশ মিলিটারি একাডেমীর সবচেয়ে বর্ণাঢ্য অনুষ্ঠান। ২ বছর ট্রেনিং শেষে কিছু ক্যাডেট সামরিক অফিসার হবে - দিনটি সবার জন্যই অনেক আনন্দের। আমার পাসিং আউটের কথা বলি। প্রথমত, বিএমতে ঢোকার আগে থেকেই আমার এই দিনটা নিয়ে অনেক জল্পনা-কল্পনা ছিল। এরপর ট্রেনিং-এ যখনই কষ্ট হয়েছে, স্টাফ থেকে শুরু করে... বাকিটুকু পড়ুন

১৮ টি মন্তব্য      ৬৪৮ বার পঠিত     ৩ like!

পথশিশু

লিখেছেন মাশ-নুর, ২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:১৮

Some people sell happiness while they don’t taste any of it.

সাতমসজিদ রোডে দাঁড়িয়ে ছিলাম। সময় রাত ১০ টা। অনেক দিন পর একটা বড়সড় ছুটির দেখা মিলেছে, রোজার ঈদের ছুটি। বগুড়া থেকে আসার সময় কতকিছু প্লান করে এসেছিলাম, কিন্তু বাসায় আসারর পর খালি বিছানায় শুয়ে বসে থাকা ছাড়া আর তেমন কোন... বাকিটুকু পড়ুন

১১ টি মন্তব্য      ৩০০ বার পঠিত     ১ like!

মৃত্যুর কোল থেকে

লিখেছেন মাশ-নুর, ২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:১২

আমার জীবনে আমি বেশ কয়েকবার কাছ থেকে মৃত্যুকে দেখেছি। তার একটা লিখি আজকে। কিছু স্মৃতি থাকা দরকার।
.
এপ্রিল ২০১৬। আমি তখন বাংলাদেশ মিলিটারি একাডেমির ক্যাডেট। আমাদের ফাইনাল এক্সারসাইজ শেষ হবার পর আমরা কক্সবাজার বেড়াতে গিয়েছিলাম। কলাতলী বিচে গিয়ে সোজা সমদ্রে ঝাঁপ দিলাম পুরো কোর্স। আবহাওয়া বেশ ভাল ছিল। অনেক বড় বড়... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ২৩৪ বার পঠিত     ১ like!

গল্পের বই ও ছেলেবেলা

লিখেছেন মাশ-নুর, ২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:০৬

বাবা গল্পের বই পড়া দেখতেই পারতেন না। তার কাছে মনে হত গল্পের বই পড়া মানে হচ্ছে সময়ের অপচয়। এই সময়টা পড়াশোনা করে কাটালে ক্লাসে ফার্স্ট সেকেন্ড কিছু একটা হয়ে যাওয়া যাবে। স্কুলের টিফিন বা হাতখরচের টাকা বাঁচিয়ে লুকিয়ে গল্পের বই কিনতাম তখন। বন্ধুদের কাছ থেকে “পড়ে ফেরত দেব” নাম করে... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ২২২ বার পঠিত     ১ like!

ছেলেবেলার বন্ধু?

লিখেছেন মাশ-নুর, ২৯ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯

যখন আমি ছোট ছিলাম, তখন এমন একটা বিশ্বাস প্রচলিত ছিল যে একজন মানুষের বেশি বন্ধু থাকা ভাল না। যে ছেলেটার অনেক বন্ধু, অবশ্যই তার পড়াশুনা শিকেয় উঠেছে, সারাদিন সে টো টো করে এখানে ওখানে ঘুরে বেড়ায়, সিগারেট ধরতে তার আর বেশি দেরি নেই। আর পাড়ার মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বন্ধুদের সাথে... বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ৫০১ বার পঠিত     ১ like!

ভবিষ্যতের ফাঁদ

লিখেছেন মাশ-নুর, ২৯ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪

জীবনের প্রথম পর্যায়ে মানুষ চায় সময়টা একটু তাড়াতাড়ি যাক, সে তাড়াতাড়ি বড় হয়ে উঠুক। কারণ বড় হলেই অনেক স্বাধীনতা, অনেক আপাত-নিষিদ্ধ কাজ হালাল হয়ে যাবে। এভাবে দিন যায়, সে বড় হয়ে উঠতে থাকে। একটা পর্যায়ে গিয়ে ঘাড়ে যখন দায়িত্বের বোঝা বেশি হয়ে যায়, তখন মনে হয় ছোট থাকতেই ভাল ছিলাম।... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১৯৭ বার পঠিত     ১ like!

স্মৃতিচারণঃ বাংলাদেশ মিলিটারি একাডেমি

লিখেছেন মাশ-নুর, ০১ লা নভেম্বর, ২০১৬ রাত ১২:৩৪

বিএমএ থেকে বের হয়েছি প্রায় ৫ মাসের মত হয়ে গিয়েছে। এখনও মাঝেমাঝে মাঝরাতে যখন ঘুম ভেঙ্গে যায়, মনে পড়ে কাকডাকা ভোরে মাইল টেস্টের স্টার্টিং পয়েন্টে দাঁড়িয়ে বুকের মাঝে সেই চিরচেনা অনুভূতিটা। মাইল টেস্ট হবে জেনেও স্টাফের কাছে আবার জানতে চাওয়া, “মাইল টেস্ট কি হবে স্টাফ!!?” মনে পড়ে দুপুরে ক্লাসের পর... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১৪৮৩ বার পঠিত     ৪ like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ৪০৪৭ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ