খুব উত্তেজিত হয়ে আমার ছেলে আসল রাতে খাবার পর। চোখ-মুখ জ্বল জ্বল করছে। এসেই বলে, একটা "জোকস" বলবে! আমি বললাম, বল।
"এক দেশে একটা লোক ছিল, লোকটা খুব মোটা, এত মোটা যে ওর শুধু পেটই দেখা যায় দূর থেকে আসার সময়"
আমি চোখ সরু করে শুনছি, গল্পটা ঠিক কোনদিকে যাচ্ছে!
ছেলে বলতে থাকল
"লোকজন ওই মোটা লোককে দেখলেই পঁচায়ে জিজ্ঞেস করত, কি ভাই, এই ট্যাঙ্কি টার দাম কত?
কিন্ত লোকটা মোটা হইলেও খুব মজা করে কথা বলত।"
আমি আরো চোখ শরু করে ভুরু কুঁচকে জিজ্ঞেস করলাম, "তারপর"?
ছেলে বলল
"লোকটা উত্তর দিল, ট্যাঙ্কির দাম আগে ভালই ছিল, এখন কমে গেছে। (পিছের দিকে আঙ্গুল দিয়ে দেখিয়ে) ট্যাঙ্কির পিছে এখন একটা ফুটা হয়ে গেছে তো!"
এই ছেলের ভবিষ্যৎ কি?!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



