প্রতিবছরের মত এই বছরটাও শীতকালেই শুরু হয়েছে, এবং ভবিষৎবাণী করা যায়, আগামী ১০০ বছরেও নতুন বছর শীতকালেই শুরু হবে।
ছোটবেলায়, যে সময়টা স্কুলে পড়ি, বছরের শুরুতে আমরা বই পেতাম না। বই আসতে সপ্তাহ এক-দুই লেগে যেত। স্কুলের সবচেয়ে মজার সময় ছিল সেইটা (ক্লাস ১০ ছাড়া)। কোন কোন সময় খারাপ যেত, বার্ষিক পরীক্ষার ফল খারাপ হলে (প্রায় বছরই হতো)! তখন বিকেলে বাইরে বন্ধুদের সাথে খেলা বন্ধ করে দিত পিতৃদেব। স্কুল'টা খুললে আবার পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসত।
স্কুলের প্রথমদিনেই পিতৃদেব ফাঁপর দিতেন, বড় ক্লাসের কারো কাছ থেকে অংক বই এনে এগিয়ে রাখলেও তো রেজাল্ট ভালো হয়! এভাবে বড়দের আর ছোটদের সাথে যোগাযোগ শুরুর মাধ্যমেই আমার নেটওয়ার্ক তৈরীর হাতেখড়ি, সন্দেহ নেই।
চাকরি করতে এসে এখনো বছর শুরু হয়, স্মার্টনেসের পরিক্রমায় এখন আর বলে দিতে হয়না পিতৃদেব কে, নিজ গরজেই প্রায় ১ মাস আগে থেকে নতুন বছরের কাজের পরিকল্পনা শুরু করে দেই, এগিয়ে রাখি "অংক" টা, যেন বছরের ফলাফল ভাল হয়। কাজ আর কর্মদাতাকে ভালবেসেই এই অংক'টা মিলিয়ে যাচ্ছি প্রায় ১ যুগ! লাভ হচ্ছে কি তাতে? কোথাও কি তবু শূন্যতা তৈরী হচ্ছে?
নতুন বছরে কাজ কে ভালোবাসব, কর্মদাতাকে না! কে জানে, কবে কর্মদাতা আমাকে ভালোবাসা বন্ধ করে দেয়!
Yes, I am a Lion and I work for money, if you want loyalty, hire a Dog.
দৃঢ়প্রতিজ্ঞ এই বৃহস্পতিবার।
সবাইকে নতুন বছরের প্রথম সপ্তাহান্তের শুভেচ্ছা।
শুভ সপ্তাহান্ত!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




