somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্থিরতার পথচলা..

০৮ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৩:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


হাঁটছি মুহুর্তের জমাটবাধা ঠান্ডা বরফের মহাসাগরের বুকে, সময়ের সাথে এক অভিযাত্রী হয়ে। তবুও কোথাও যেন স্থির হয়ে আছি, থেমে আছি। জমাট বরফের ওপর প্রতিটি পদক্ষেপে মনে হয় যেন সময়ের স্তব্ধতাকে ভেঙে এগিয়ে চলেছি। এগোচ্ছি, নাকি সময়ই আমাকে ফেলে উল্টো দিকে এগিয়ে যাচ্ছে - একধরনের বিভ্রান্তি কাজ করে।! উত্তরের আকাশে সূর্যের আলো ঝাপসা, ধোঁয়াটে কুয়াশার পর্দায় ঢাকা। বরফের ফাটলে জমে থাকা নীল জলে সেই ধোঁয়াটে সূর্যের আলো প্রতিফলিত হয় অতীতের স্মৃতিগুলোর মতোই , যা কখনোই পুরোপুরি স্পষ্ট হয় না, ধোঁয়ার মতো আবছা রয়ে যায়।

মহাসাগরের বরফের নিচে লুকিয়ে থাকা জমাট বাঁধা ঢেউয়ের মতোই অনুভূতিগুলোও জমাট বাঁধা মুহূর্তের ইতিহাসে রূপান্তরিত হয় - শক্তিশালী, গভীর, কিন্তু নিশ্চল। অতীতের স্মৃতি, আক্ষেপ, আনন্দ আর শূন্যতা - সব যেন মিলে গিয়ে তৈরি হয়েছে এই মুহূর্তের এক নিরেট ইতিহাস। প্রতিটি মুহূর্তের জমাট ইতিহাস মনে করিয়ে দেয়, কেবল সময়ই নয়, অনুভূতিগুলোও একদিন স্থিরতায় পৌঁছায়। সেই স্থিরতা কখনো প্রশান্তির, আবার কখনো শূন্যতার। প্রতিটি পদক্ষেপে মনে হয়, আমি শুধুই এই বরফে মোড়া মহাসাগর পেরোচ্ছি না, বরং নিজের ভেতরের কোনো অজানা অধ্যায় পেরিয়ে চলেছি - যেখানে প্রতিটি ফাটল, প্রতিটি স্থিরতা এক নতুন গল্প বলে।

দূরে, অস্পষ্ট দিগন্তরেখায় একধরনের ঝিলমিল আলো দেখা যায়। জানি না, সেটা নতুন শুরুর প্রতীক, নাকি শুধুই বরফে প্রতিফলিত সূর্যের এক মায়াবী প্রতারণা। তবুও এগিয়ে যাই দিগন্তরেখার আলোর দিকে, কারণ যতক্ষন পথে পথিক, ততক্ষণ হেটে চলাই একমাত্র সত্য। এই যাত্রা কেবলই জমাট বরফ পেরোনো অথবা দিগন্তরেখার দিকে যাত্রা নয়, বরং নিজের সীমাবদ্ধতাকে অতিক্রম করার নিরন্তর প্রয়াস। মহাসাগর থমকে গেছে, স্থবির হয়ে গেছে অনন্তকালের জন্য, কিন্তু আমি? এখনো চলছি মুহুর্তের জমাটবাধা ঠান্ডা মহাসাগরের বুকে, দিগন্তরেখার আলোর দিকে। সময়ের সাথে এক নিরন্তর অভিযাত্রিক।

কৃতজ্ঞতা প্রকাশ:
ছবির জন্য ChatGPT 4o ব্যবহার করা হয়েছ।
সর্বশেষ এডিট : ০৮ ই ডিসেম্বর, ২০২৪ ভোর ৪:১৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

**চিঠি ০৩ : ক্যাফের চিঠি** ☕️

লিখেছেন চারাগাছ, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০৫




বহু বছর পর আজ তোমাকে দেখলাম।

একটা ক্যাফেতে।

জানালার পাশের টেবিলে বসে ছিলে তুমি। সামনে একটা বই, পাশে একটা Affogato। মাঝে মাঝে কফিতে চুমুক দিচ্ছিলে, আবার বইয়ের পাতায় চোখ রাখছিলে।

আমি ক্যাফেতে... ...বাকিটুকু পড়ুন

বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৫৫

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার... ...বাকিটুকু পড়ুন

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

শিরোনামহীন কবিতা-০৭

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৪

তোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!

কোনো এক ঈদের পড়ন্ত বিকেলে—
অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার... ...বাকিটুকু পড়ুন

×