কুয়াশা ভেদ করে মেঠোপথ ধরে
চলেছে কিষাণ হেঁটে গুণগুণ করে,
কাঁধে তার লাঙ্গল আর বুক ভরা বল
ফসলের স্বপ্ন তারে করেছে পাগল।
দিন নেই রাত নেই শুধু খেটে যায়
হালের বলদ গুলো একা টেনে নেয়,
দিন শেষে সাঁঝে এসে কিষাণীরে কয়
আমি এসেছি ওগো তুমি গেলা কই?
কি সুন্দর ভালবাসা তাদের মাঝে
কিষাণী মুখ লুকায় স্বামীর লাজে,
ফসলের দিন এলে নাহি থাকে ঘুম
কিষান-কিষাণীর ঘরে আজ আনন্দের ধুম।
মৌসুম শেষে এসে স্বপ্ন বাঁধে ঘর
দিন শেষে হিসেব কষে হয় যে নিথর,
তবুও বুকভরা আশা রয়ে যায়
ভালবাসার স্বাধটুকু অধরাই রয়।।
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




