কুয়াশার চাদরে ঢাকা প্রকৃতি
চারপাশ দেখবো নেই সে জ্যোতি।
আঁখির সামনে যেন ধোঁয়া পরিবেশ,
অবিরত কুয়াশার নেই কোন শেষ।
যার কাছে ঘর আছে সে কিছু বাঁচে,
ঘরহারা পথিকের বাঁচার কী আছে?
জুবথবু শীত ভাই কংকাল কাঁপুনি,
উলিনের কাপড়ে আফসোস চাহনি।
নেই কোন পাথেয় শীতেরও কম্বল,
উষ্মতা পোহাতে একটুকরো সম্বল।
কিসের এতো অহংকার?
আয়েশের দুনিয়ায় দু'দিনের সংসার।
হায়! মানবতা কি মরে গেছে?
জীব সেবা হেরে গেছে?
কনকনে শীতে আজ এক ভাই মরছে,
উষ্মের চাদরে আরেক ভাই হাসছে।
হায় কালো টাকা! সয়লাব হয়ে গেছে,
পুঁজিবাদ ছেয়ে গেছে।
গরিবের হক্ব লুটে সম্পদ গড়ছে,
অসহায় আরো বেশী অসহায় হচ্ছে।
সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




