পূবের আকাশে প্রভাত রবি
শিল্পীর তুলিতে যেন আঁকা ছবি,
মেঘ তার পাশে যেন হয়ে সোনালী
ডানা মেলে উড়ে যেন পাক-পাখালি।
কিচির মিচির রবে পাখি তুলে সুর গান
প্রভাত হয়েছে এখন তারই তো প্রমাণ,
নাও মাঝি পাল তুলে দেয় বৈঠা টান
অন্নের খোঁজে সে করে অভিযান।
ক্ষীণ এক শরীরে ঘাম বেয়ে পড়ে
রোদ্দুর ছটায় তা রূপা হয়ে ঝরে,
সকাল-সাঝে সে এপার ওপার করে
নীর্ভিক মাঝি সে ঝড় বাদলে
সর্বশেষ এডিট : ১৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




