কবিতাদের অভিমান ভীষণ বেড়ে গেছে -
আজকাল আর আমার দরজায় কড়া নাড়েনা তারা,
কারণ আমার সারাবেলা কাটে তোকে ভেবে।
কবিতাদের তোকে হিংসে অনেক!
আমার কলমও দেখি রাগে একাকার,
আগে আমার হাতে ছিল তার একাকী বসবাস।
এখন সেখানে তোর হাতের ছোঁয়া লেগে থাকে,
কলমের স্পর্শে এখন ঈর্ষার আভাস।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



