একগুচ্ছ চন্দ্রমল্লিকা
২০ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
পড়ার টেবিলের
কোণে পরে থাকে একগুচ্ছ
চন্দ্রমল্লিকা,
দিনশেষে অযত্নে মলিন
হয়ে গেছে সেই ফুল।
বেশ সুখেই ছিলো ফুলগুলো -
মস্ত বাগানে
সহস্র ফুলের মাঝে পরিজনময়
দিনযাপন।
চাঁদরঙা অহংকারী সে ফুল
বাতাসে নেচে ওঠে;
দল বেঁধে তাদের নিঃশব্দ
নাচের আসর বসে।
কখনোবা নাচের
তালে ঝরে পরে তাদের
পাপড়িরূপী অলংকার,
অলংকার
হারিয়ে কেউবা মুষড়ে পরে ভীষণ।
কেউবা আর বাতাসের
তালে নেচে ওঠেনা সঙ্গীদের
মতো।
সেরকমই ছিলো একগুচ্ছ
চন্দ্রমল্লিকা - একটু
অভিমানে দলছুট,
অন্যদের চেয়ে আলাদা ছিল
খুব সামান্য দূরত্বে।
তখনই কিছু ভীনদেশী মানুষ
এসে ছিঁড়ে নেয় তাদের,
কেউবা খুব
যত্নে কারো খোঁপায়
গুঁজে দেয়।
তবু দিনান্তে মলিন হয় সে ফুল
- আবেদন হারায়।
ছিন্ন বিষন্ন
পরে থাকে অমনোযোগী পাঠকের
পড়ার টেবিলে!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাবব১৯৭১, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:১৪
শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনীকে এতো ভয় কেন?
--------------------------------------------------------------------
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রিকে কেন্দ্র করে ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে তালা, কর্মীদের আটকে রাখার ঘটনায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ
একটি বইকে কি... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মুনতাসির, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৪৫
আজান দিলে আমাদের দেশের অনেক নারীর মাথায় কাপড় দেওয়ার একটা দীর্ঘদিনের অভ্যাস আছে। আজান শুরু হলো, ওড়না মাথায় উঠল। ব্যাপারটা এত দ্রুত ঘটে যে মাঝখানে চিন্তাভাবনার বিশেষ সুযোগ নেই।
সমস্যা হচ্ছে,... ...বাকিটুকু পড়ুন

প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।
গত...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৫৪

সময় তখন ১৯৫০ সাল।
অলকা থাকে আমেরিকার ফারগো নামক শহরে। খুবই ছোট শহর। শহরটি ছবির মতন সুন্দর। শীতের সময় প্রচণ্ড শীত পড়ে। এলিন নামের এক বৃদ্ধার কাছ থেকে অলকা দুই রুমের...
...বাকিটুকু পড়ুনগানঃ হাল্লাজের কাপড়
গানের লিংকঃ https://on.soundcloud.com/Vctd83PVm40VJ64T16

১) ৩৬ জুলাইয়ের আন্দোলনকে অনেকে আম্রেকিয়া আর শিবিরের প্ররোচনায় হয়েছে বলে প্রচার করেন। আমার প্রশ্ন, আম্রিক্যা ও শিবির কাউকে কাউকে হয়তো 'ভাড়া' করে থাকতে পারে,...
...বাকিটুকু পড়ুন