ভাবনাগুলো
০৯ ই মে, ২০১৫ রাত ৯:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নিজের অস্তিত্ব সম্পর্কে
হঠাৎ করেই সন্দিহান হয়ে
ওঠার ব্যাপারটা হয়তো
সবার ক্ষেত্রেই ঘটে। আমি
কে? আমি কেন? অহেতুক কিছু
প্রশ্ন কি অকারণেই ভাবিয়ে
তোলেনা কোন কাজহীন
বিকালে? হয়তো ধোঁয়াওঠা
চায়ের কাপ হাতে ক্ষণিকের
জন্য ভাবুক হয়ে পরা,তারপর
আবার ভাবনা থেকে
বাস্তবে ফিরে যাওয়া।
শৈশবের সেই ভোরবেলায়
শিউলী কুড়ানোয় ব্যস্ত কেউ
হয়তো বড় হয়ে ভাবে,কেন
চলে গেল সেসব শিউলীরঙা
ভোর? আজও তো শিউলী গাছ
আছে। ঘাসের উপর পরে আছে
তাজা ফুল। তবে ফুল কুড়ানোর
সেই আমিটা কেন হারিয়ে
গেল? কৈশরের সব'চে কাছের
বন্ধুটি এখনও আছে। তবে
জন্মদিনে দেখা না করায়
অভিমান করে থাকা সেই
আমিটা কোথায়? পরদিন
অভিমান করেও তার দেওয়া
উপহার যত্নে রাখার আমিটা
হারিয়ে যায়। কলেজের
ক্লাস ফাঁকি দিয়ে
ঘোরাঘুরি আর বৃষ্টির শব্দ
ছাপিয়ে গলা ছেড়ে গান
গাওয়ার সংঙ্গী সেই বন্ধুকে
ছাড়াও বড়বেলা কেটে যায়
বেশ। আবার সেই বড়বেলায়
প্রিয় মানুষটির কফির মগে
চুমুক দেওয়ার দুষ্টুমিগুলোও
হারিয়ে যায় কোথাও। শুধু
গন্তব্যহীন চলতে থাকে কেউ।
জীবনের প্রতিটা ধাপে
হারানো আমিকে ছেড়ে নতুন
কোন আমির খোঁজে চলতে
থাকার কারণ খুঁজতে গেলে
জীবনটাকে কি একটু বেশিই
ঘোলাটে মনে হয়না?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাবব১৯৭১, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:১৪
শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনীকে এতো ভয় কেন?
--------------------------------------------------------------------
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রিকে কেন্দ্র করে ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে তালা, কর্মীদের আটকে রাখার ঘটনায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ
একটি বইকে কি... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মুনতাসির, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৪৫
আজান দিলে আমাদের দেশের অনেক নারীর মাথায় কাপড় দেওয়ার একটা দীর্ঘদিনের অভ্যাস আছে। আজান শুরু হলো, ওড়না মাথায় উঠল। ব্যাপারটা এত দ্রুত ঘটে যে মাঝখানে চিন্তাভাবনার বিশেষ সুযোগ নেই।
সমস্যা হচ্ছে,... ...বাকিটুকু পড়ুন

প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।
গত...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৫৪

সময় তখন ১৯৫০ সাল।
অলকা থাকে আমেরিকার ফারগো নামক শহরে। খুবই ছোট শহর। শহরটি ছবির মতন সুন্দর। শীতের সময় প্রচণ্ড শীত পড়ে। এলিন নামের এক বৃদ্ধার কাছ থেকে অলকা দুই রুমের...
...বাকিটুকু পড়ুনগানঃ হাল্লাজের কাপড়
গানের লিংকঃ https://on.soundcloud.com/Vctd83PVm40VJ64T16

১) ৩৬ জুলাইয়ের আন্দোলনকে অনেকে আম্রেকিয়া আর শিবিরের প্ররোচনায় হয়েছে বলে প্রচার করেন। আমার প্রশ্ন, আম্রিক্যা ও শিবির কাউকে কাউকে হয়তো 'ভাড়া' করে থাকতে পারে,...
...বাকিটুকু পড়ুন