রাজধানীর রাজপথে ওড়ে পাকিস্তানের পতাকা , আর আমরা যুদ্ধাপরাধ নিয়ে লাফাই! সত্যি সেলুকাস !!
২৮ শে নভেম্বর, ২০১১ দুপুর ১:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমি দেশের এক ছোটো শহরের বাসিন্দা। গত ২৬ তারিখ রাতের ট্রেনে ঢাকা গিয়েছিলাম এক কাজে। সকালে কমলা পুর স্টেশন থেকে গন্তব্য ছিলো ধানমন্ডি তে খালাতো ভাইয়ের বাসা। সিএনজি মিটারে যায় না জানাই ছিলো। একটা সিএনজি ভাড়া করে নিলাম। আমরা যখন পি.জি. হাস্পাতালের পাশ দিয়ে যাচ্ছিলাম তখন ই চোখে পড়লো ব্যাপারটা। পি.জি. হাসপাতালের পাশেই যে গোল চত্বরে ঘোড়া গাড়ির ভাস্কর্য আছে তাতে এখনো বিশ্বকাপের সময়ের সাজ লেগে আছে। অংশগ্রহণ কারী দলগুলোর পতাকা এখনো লাগানো আছে। কিন্তু হটাৎ করে পাকিস্তানের পতাকা চোখে পড়তেই মুহূর্তেই স্তম্ভিত হয়ে গেলাম। আমি আসলেই বুঝতে পারছিলাম না কি হচ্ছে। পাশের সইতে বসে থাকা বাবা আমাকে ডাকছিলেন। কিন্তু আমার কান দিয়ে কোনো কথাই ঢুকছিল না। আমার মস্তিস্ক যেন জমাট বেধে গিয়েছিলো। নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। চখের কোন টা পানিতে ভিজে উঠেছিলো।
বিশ্বকাপ শেষ হয়েছে ২ এপ্রিল। আর আজ ২৮ নভেম্বর। এতোদেইন হয়ে গেলো আজও কেনো পাকিস্তানের পতাকা সেখান থেকে সরানো হয় নি? এই সরকার কি তাহলে শুধু লোক দেখানো জুদ্ধাপরাধ বিরোধী বুলি আওড়াচ্ছে ? শুধু সরকারের কথাই বলি কেন? যে রাস্তায় আমি পাকিস্তানের পতাকা উড়তে দেখেছি সেই রাস্তা দিয়েই তো প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে। একটি মানুষের ও কি মনে হয় নি যে, যে দেশটি '৭১ এ আমার দেশের ৩০ লাখ লোককে বিনা অপরাধে হত্যা করেছে; দুই লাখ মা-বোনের সম্ভ্রম হানী করেছে সেই দেশের পতাকা কেনো এতদিন ধরে উড়ছে? এ কেমন দেশ আমাদের , এ কেমন মানুষ আমরা?
সত্যি কষ্টে বুকটা ফেটে যাচ্ছে।

সর্বশেষ এডিট : ২৮ শে নভেম্বর, ২০১১ দুপুর ১:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা...
...বাকিটুকু পড়ুনতোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।
তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।
আমি... ...বাকিটুকু পড়ুন

আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন
কাভার- সরাসরি আপলোড না হওয়াতে!!
ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!
জেনারেল মাসুদের গ্রেপ্তার হতেই হঠাৎ দেখি-
সবাই একসাথে ওয়ান-ইলেভেন-কে ধুয়ে দিচ্ছে!
মনে হচ্ছে, এই জাতির কোনো অতীতই নেই।
বাঙালির স্মৃতিশক্তি আসলেই কচুপাতার পানির মতো-এক ঝাপটায়... ...বাকিটুকু পড়ুন