somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জীবনানন্দ দাশ এর কবিতা থেকে

১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জীবনানন্দ দাশ এর কবিতা থেকে

জীবন - এর কয়েকখন্ড

-------------------------------------------------
যে পাতা সবুজ ছিল,- তবুও হলুদ হতে হয়,-
শীতের হাড়ের হাত আজও তারে যায় নাই ছুঁয়ে-
যে মুখ যুবার ছিল, তবু যার হয়ে যায় ক্ষয়,
হেমন্ত রাতের আগে ঝ'রে যায়,- প'ড়ে যায় নুয়ে;-
পৃথিবীর এই ব্যথা বিহ্বলতা অন্ধকারে ধুয়ে
পূর্ব সাগরের ঢেউয়ে,- জলে জলে, পশ্চিম সাগরে
তোমার বিনুনি খুলে,- হেঁট হয়ে, - পা তোমার থুয়ে,-
তোমার নক্ষত্র জ্বেলে- তোমার জলের স্বরে স্বরে
রয়ে যেতে যদি আকাশের নিচে-নীল পৃথিবীর ’পরে!

************************************

শীত রাত ঢের দূরে,- অস্থি তবু কেঁপে ওঠে শীতে!
শাদা হাতদুটো শাদা হাড় হয়ে মৃত্যুর খবর
একবার মনে আনে,- চোখ বুজে তবু কি ভুলিতে
পারি এই দিনগুলো!- আমাদের রক্তের ভিতর
বরফের মতো শীত, আগুনের মতো তবু জ্বর!
যেই গতি,- সেই শক্তি পৃথিবীর অন্তরে পিঞ্জরে;-
সবুজ ফলায়ে যায় পৃথিবীর বুকের উপর,-
তেমনি স্ফুলিঙ্গ এক আমাদের বুকে কাজ করে!
শস্যের কীটের আগে আমাদের হৃদয়ের শস্য তবু মরে!

*****************************************

অঙ্গারের মতো তেজ কাজ করে অন্তরের তলে,-
যখন আকাঙ্খা এক বাতাসের মতো বয়ে আসে,
এই শক্তি আগুনের মতো তার জিভ তুলে জ্বলে!
ভস্মের মতন তাই হয়ে যায় হৃদয় ফ্যাকাশে!
জীবন ধোঁয়ার মতো,- জীবন ছায়ার মতো ভাসে;
যে অঙ্গার জ্ব'লে জ্বলে নিভে যাবে,- হয়ে যাবে ছাই,-
সাপের মত বিষ লয়ে সেই আগুনের ফাঁসে
জীবন পুড়িয়া যায়;- আমরাও ঝরে পুড়ে যাই!
আকাশে নক্ষত্র হয়ে জ্বলিবার মতো শক্তি-তবু শক্তি চাই!

******************************************

অশান্ত হাওয়ার বুকে তবু আমি বনের মতন
জীবনেরে ছেড়ে দিছি!- পাতা আর পল্লবের মতো
জীবন উঠেছে বেজে শব্দে-স্বরে; যতবার মন
ছিঁড়ে গেছে,-হয়েছে দেহের মতো হৃদয় আহত
যতবার;- উড়ে গেছে শাখা, পাতা পড়ে গেছে যত;-
পৃথিবীর বন হয়ে-ঝড়ের গতির মতো হয়ে,
বিদ্যুতের মতো হয়ে আকাশের মেঘে ইতস্তত;
একবার মৃত্যু লয়ে- একবার জীবনেরে লয়ে
ঘূর্ণির মতন বয়ে যে বাতাস ছেঁড়ে,- তার মতো গেছি বয়ে!

*****************************************

কেউ আর ডাকিবে না,- এইখানে এই নিশ্চয়তা!-
তোমার দু-চোখ কেউ দেখে থাকে যদি এই পৃথিবীতে,
কেউ যদি শুনে থাকে কবে তুমি কী কয়েছ কথা,
তোমার সহিত কেউ থেকে থাকে যদি সেই শীতে,-
সেই পৃথিবীর শীতে,- আসিবে কি তোমারে চিনিতে
এইখানে সে আবার!- উঠানে পাতার ভিড়ে ব’সে,
কিংবা ঘরে- হয়তো দেয়ালে আলো জ্বেলে দিতে দিতে,-
যখন হঠাৎ নিভে যাবে তার হাতের আলো সে,-
অসুস্থ পাতার মতো দুলে তার মন থেকে প’ড়ে যাব খসে!

******************************************

যেমন বৃষ্টির পরে ছেঁড়া ছেঁড়া কালো মেঘ এসে
আবার আকাশ ঢাকে,- মাঠে মাঠে অধীর বাতাস
ফোঁপায় শিশুর মতো,- একবার চাঁদ ওঠে ভেসে,-
দূরে-কাছে দেখা যায় পৃথিবীর ধান ক্ষেত ঘাস,
আবার সন্ধ্যার রঙে ভরে ওঠে সকল আকাশ,-
মড়ার চোখের রঙে সকল পৃথিবী থাকে ভ’রে!-
যে মরে যেতেছে তার হৃদয়ের সব শেষ শ্বাস
সকল আকাশ আর পৃথিবীর থেকে পড়ে ঝ’রে!-
জীবনে চলেছি আমি সে পৃথিবী আকাশের পথ ধ’রে ধ’রে!

******************************************

পৃথিবীর অন্ধকার অধীর বাতাসে গেছে ভরে-
শস্য ফলে গেছে মাঠে,- কেটে নিয়ে চলে গেছে চাষা;
নদীর পারের বন মানুষের মতো শব্দ করে
নির্জন ঢেউয়ের কানে মানুষের মনের পিপাসা,-
মুত্যুর মত তার জীবনের বেদনার ভাষা,-
আবার জানায়ে যায়!-কবরের ভূতের মতন
পৃথিবীর বুকে রোজ লেগে থাকে যে আশা-হতাশা,-
বাতাসে ভাসিতেছিল ঢেউ তুলে সেই আলোড়ন!
মড়ার কবর ছেড়ে পৃথিবীর দিকে তাই ছুটে গেল মন!

*******************************************

জীবন,- আমার চোখে মুখ তুমি দেখেছ তোমার,-
একটি পাতার মতো অন্ধকারে পাতা-ঝরা গাছে;-
একটি বোঁটার মতো যে ফুল ঝরিয়া গেছে তার;-
একাকী তারার মতো, সব তারা আকাশের কাছে
যখন মুছিয়া গেছে,-পৃথিবীতে আলো আসিয়াছে;-
যে ভালোবেসেছে, তার হৃদয়ের ব্যথার মতন;-
কাল যাহা থাকিবে না,- আজই যাহা স্মৃতি হয়ে আছে;-
দিন-রাত্রি-আমাদের পৃথিবীর জীবন তেমন!
সন্ধ্যার মেঘের মতো মুহুর্তের রঙ লয়ে মুহূর্তে নূতন!
সর্বশেষ এডিট : ১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:১৯
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রিলেশনশিপ

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৮ ই জুন, ২০২৬ রাত ১০:২৩

রিলেশনশিপ
সাইফুল ইসলাম সাঈফ

কোনো রমণীর সাথে রিলেশনশিপে
জড়াইনি বলে প্রতিদিন-ই শুনতে হয়
উপহাস, ঠাট্টা, বিদ্রূপ, পরিহাস, তাচ্ছিল্য
ও ব্যঙ্গ কতো কথা, খুব খারাপ লাগে
সারাদিন তা কানে খালি বাজে
পালাতে ইচ্ছে করে বিমর্ষ, লাজে!

বয়স হয়ে গেছে... ...বাকিটুকু পড়ুন

'তুমি আমাকে এটা কোন ধরনের হোটেলে নিয়ে এলে?'

লিখেছেন এমএলজি, ১৯ শে জুন, ২০২৬ রাত ১:২৮

এ লেখাটি ম্যাচিউর পাঠকদের জন্য। সে কারণে reader discretion is advised, অর্থাৎ, অস্বস্তি লাগলে পড়বেন না।

ব্যবসায়িক কাজে চায়না গেলেন হাজি মামুন (ছদ্মনাম)।

পঞ্চাশোর্ধ বয়সের সংসারী মানুষ তিনি। ঘরে পরহেজগার... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৮

লিখেছেন রাজীব নুর, ১৯ শে জুন, ২০২৬ বিকাল ৫:২২



আজ শুক্রবার। শুক্রবার মুসলমানদের জন্য বিশেষ একটি দিন।
আজ বাংলা আষাঢ় মাসের ৫ তারিখ। যদিও বর্ষাকাল। আজ আকাশে মেঘ নেই। বরং রোদ উঠেছে। রোদের তাপ ভালোই। শাহেদ পথে বের... ...বাকিটুকু পড়ুন

ইউরোপের সবচেয়ে বড় ফিনটেঁক কোম্পানী রিপাবলিক ইউরোপকে ছেড়ে দেওয়ার সত্য ঘটনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:১৩

বাংলাদেশের আইটি ফার্মগুলোর মাঝে আমার ফার্মই তাঁর ইঞ্জিনিয়রাদের সবচেয়ে বেশি বেতন দিতো। আমার সিনিয়র রুবি অন রেইলস ব্যাকএন্ড ডেভেলপার ছিলো রিফাত। বয়স ৩০, সেই বয়সেই সে মাসে পেতো... ...বাকিটুকু পড়ুন

ফিরে এসো পূর্ণিমায়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে জুন, ২০২৬ রাত ৮:৫৫



তুমি ছাড়া ভালো লাগে না পূর্ণিমা চাঁদ, তুমি লুকিয়ে চন্দ্রিমার হলুদ বর্ণে। মায়াবী জোছনা মাখা রাত সবই যেন নিস্ফল, মন যেন হারিয়েছে আঁধারে সব সময় কাঁদে। চারিদিকে যেন... ...বাকিটুকু পড়ুন

×