আমরা প্রায়ই সময় বাবা মার সাথে তর্ক বিতক কিংবা ঝগড়া করি বুঝে না বুঝে। অথচ সব ধর্মের ই বাবা মাকে আলাদাভাবে বিশেষ সম্মান দেয়া হয়েছে। আমরা যা চাই বাবা- মা তা চাননা কিংবা বাবা- মা যা চান আমরা তা চাইনা। এভাবে তক বিতক বা ঝগড়া শুরু হয়। সংসারে অশান্তি হয়।
এই সমস্যা টিনেজারদের ক্ষেত্রে বেশী দেখা যায়। কিছু কিছু পরিবারে বাবা- মা সন্তানদের উপর তাদের ইচ্ছাটাই চাপিয়ে দেন। যেমন ধরুণ বাবা- মা চাইলেন তাদের সন্তান ডাক্তার হোক কিন্তু সন্তান চায় সে পাইলট হবে। এক্ষেত্রে পরে দেখা যায় অনিচ্ছা সত্বে পড়তে হয় বলে লেখাপড়ার গুরুত্ব তার কাছে থাকেনা।
এছাড়াও খাওয়া পরা, আচার ব্যবহার সব কিছুতেই আছে বাবা মা ও সন্তানের পছন্দ অপছন্দে ব্যাপারটা।
এভাবে অন্যান্য খুটিনাটি বিষয়গুলোতেও একই সমস্যা দেখা যায়।
এইসব ইচ্ছা অনিচ্ছার ব্যাপারগুলোকে কিভাবে সমাধান করা যায় যাতে দু দিকটাই সন্তুষ্ট থাকে ? আপনার অভিমত কি?
এই ব্লগে অনেক টিনেজার আছে যারা প্রতিনিয়ত এই সমস্যার সম্মুখীন। সুতরাং আপনার সুচিন্তিত অভিমতই হয়তো পারে বাবা- মার সাথে সন্তানদের সুন্দর সম্পক তৈরী করতে।
সর্বশেষ এডিট : ২০ শে জানুয়ারি, ২০০৭ সকাল ৭:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।







