জীবনের মানে কি?
কিসের জন্য বেচে থাকা?
এত সব বেচেঁ থাকার আয়োজন কদিনের জন্য?
কাকে সুখে রাখতে এত প্রচেষ্টা?
লম্বা চওড়া নাদুস নুদুস শরীরটাকে না আঘাতে ক্ষত বিক্ষত এই মনটাকে?
মনকে বাচিয়ে রাখার জন্য কি এই জীবন?
নাকি জীবনকে বাচিয়ে রাখতে এই মন?
আর এই মনটাইবা কি?
এর চাহিদাইবা কি?
মনের চাহিদা কি শরীর মেটাতে পারে?
নাকি শরীর মনের চাহিদা মেটাতে পারে?
এরা কি একে অপরের সম্পূরক নাকি পরিপূরক?
কেনইবা শরীর খারাপ হলে মন খারাপ হয়?
আবার মন খারাপ হলে শরীর খারাপ হয়?
এই দুজনই কি জীবনের সেতুবন্ধণ রচনা করে?
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






