somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মেলায় এবার আমার দুটো বই, যার একটার শুরু এই সামুতেই :D

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত বছর অনেক ট্রাই করলাম, আমার লেখা থ্রিলারটা বইমেলায় বের করতে। ঘোরাঘুরি সব বৃথা গেল, মেলার সপ্তাহখানেক আগে প্রকাশক জানালেন- বের করতে পারবেন ঠিকই, তারপর সেই ই এর পর কিছু শর্ত জুড়লেন, যা আমার পক্ষে পূরণ করা সম্ভব ছিল না- আর আমি জানি সেটা সম্মানজনকও না। বাদ দিলাম। ভাবলাম, থাক লাগবে না বই বের করা।

কিন্তু সে মোহ থেকে বের হতে পারলাম না, যারা পড়েছেন তারা এত এত বলতেন বই বের করার চেষ্টা করতে যে সেটা সম্ভবও ছিল না। আবারো বইমেলার আগে জুতোর তলা খসালাম। তবে এবার প্রত্যয়ী ছিলাম থ্রিলারটা বের করবো এমন প্রকাশনী থেকে, যাকে মানুষ থ্রিলারের জন্যই চেনে, থ্রিলার পড়ুয়ারাই যেখানে আসে, নইলে দরকারই নেই। এমন হাতে গোনা দুয়েকটা প্রকাশনীর মধ্যে সেবা প্রথমেই বাদ, ওরা নতুনদের বই বের করে না বললেই চলে, আর তারপরের যে অপশন সেটা আমার জন্য সেবার চেয়েও আরাধ্য ছিল, কারন সে প্রকাশনীর প্রচ্ছদ হয় অসাধারণ, কাগজও ভালো, আমাদের বন্ধুমহলে খুব জনপ্রিয় প্রকাশনী 'বাতিঘর'। আর থ্রিলারের জন্য পুরোপুরি বিশেষায়িত। সেখান থেকে বই প্রকাশ করতে পারাটা আক্ষরিক অর্থেই আমার জন্য স্বপ্নের মত ছিল।

শেষমেশ সফল হবো সেটা ভাবি নি, গল্প পছন্দ হয়ার পর কোন শর্ত ছাড়াই প্রকাশক এবার বইমেলার জন্য নির্বাচিত করলেন আমার লেখা থ্রিলারটা। গত ১৮ ফেব্রুয়ারী মেলায় প্রকাশিত হল ' ভেন্ট্রিলোকুইস্ট'। বহুদিন পর নিজেকে আবার সৌভাগ্যবান মনে হল।




তবে প্রথম মেলাতেই দুটো বই বের করতে পারবো সেটা আমার ভাবনার অতীত ছিল, এবং দুটোই কোন ধরনের শর্ত ছাড়া।

সরব ব্লগে আর ফেসবুকে একটা রূপকথা শুরু করেছিলাম ' বিলু, কালু গিলুর রোমাঞ্চকর অভিযান'। সেটা একদিন পরিচিত এক সিনিয়র সাংবাদিক ভাইকে পাঠালাম, যিনি প্রথম সারির একটা দৈনিকের ডেপুটি ফিচার এডিটর। পাঠিয়েছিলাম যাতে কোন এক পাতায় লেখাটা যায়। কিন্তু তিনি পড়ে বললেন, ‌' পত্রিকায় দরকার নাই, শেষ করো, এটা বই করতে হবে।' আমিও মহা উৎসাহে শেষ করলাম। পাঠালাম। উনি এ বছরই একটা প্রকাশনী দিচ্ছেন, বেশ জোরেসোরে এবং মহাসমারোহে। সেটার জন্য নির্বাচন করলেন। বইয়ের অলংকরণের জন্য র‌্যাট আসিফকে খুঁজে বের করলাম, ওর আঁকা ব্লগে দেখে আমার এত ভাল লেগে যায় যে আমার প্লান ছিল যদি কোনদিন বই বের করি তাহলে ওকে দিয়ে অলংকরণটা করিয়ে নেব।



তাই কীভাবে কীভাবে যেন এক মেলাতেই এবং আমার জন্য প্রথব বারেই দুটো বই বের হয়ে গেল। :)

আশা করি বইগুলো মেলায় আসলেন দেখবেন, থৃলারটা ৭৮ নং স্টল বাতিঘর এ আর ২৭৭ নং গদ্যপদ্য স্টলে পাওয়া যাবে অন্যটা।


থৃলার ভেন্ট্রিলোকুইস্ট শুরু করেছিলাম সামুতেই। সে পর্বগুলোকেই ভালোমত এডিট করে প্রস্তুত করি বইয়ের জন্য।
ভেন্ট্রিলোকুইস্ট: সামুতে প্রকাশিত হওয়া প্রথম পর্ব



সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:০৮
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

তেহরানের ছায়া কি এখন ঢাকা সেনানিবাসে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ৩:০১


সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে... ...বাকিটুকু পড়ুন

বাতিঘর (Lighthouse)

লিখেছেন খায়রুল আহসান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৬



বাতিঘর (Lighthouse)

বাতিঘর নিয়ে সেই ছোট্টবেলা থেকেই আমার অনেক কৌতুহল ছিল। কেন ঐ বয়সেই বাতিঘর নিয়ে আমার এতটা আগ্রহ ছিল, তার কারণ আজও খুঁজে পাই না। অথচ আমি নিজ... ...বাকিটুকু পড়ুন

"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯



"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

"৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে। শেখ হাসিনার প্রয়োজন ছিল বিশ্রাম। আওয়ামী লীগের দরকার ছিল শুদ্ধিকরণ। অন্যান্য দলগুলোরও... ...বাকিটুকু পড়ুন

যে বিষয়ে মজিবর ও হাসিনা এক বিন্দুও ভুল করেনি!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮... ...বাকিটুকু পড়ুন

×