রাজশাহী নগরীর বিভিন্ন মহল্লায় নির্বাচনোত্তর সংঘর্ষ ও পাল্টাপাল্টি মারধরের ঘটনা ঘটছে। পরাজিত কাউন্সিলর প্রার্থীর বাড়িতে হামলা ও প্রতিপক্ষের ওপর হামলার ঘটনা শুরু হয়েছে। এদিকে রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে ১৮দলীয় জোটপ্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল জয়লাভ করার পর থেকেই শিবির ও ছাত্রদল নেতাকর্মীরা ক্যাম্পাসে শো-ডাউন শুরু করে। রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে এবার বহিরাগতরাও শো-ডাউনে অংশ গ্রহন করল। এ সময় ছাত্রলীগের সঙ্গে তাদের সংঘর্ষের আশঙ্কায় ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সকাল থেকেই রাবি ক্যাম্পাসের বিভিন্ন স্থানে জড়ো হতে থাকে শিবিরকর্মীরা। রাবি শাখা শিবিরের ছাত্র আন্দোলন বিষয়ক সম্পাদক আজিজার রহমানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় কলেজ শাখাসহ রাজশাহী শহরের দুই শতাধিক শিবিরকর্মী ক্যাম্পাসে জড়ো হয়। এ সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রক্টর তারিকুল হাসান তাদের সেখান থেকে চলে যেতে নির্দেশ দেন। পরে তারা বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে ক্যাম্পাস ত্যাগ করে। এদিকে ক্যাম্পাসে বিপুল সংখ্যক বহিরাগত শিবিরকর্মীর উপস্থিতিতে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীদের আশঙ্কা, ক্যাম্পাসে শিবিরের প্রকাশ্য কর্মকাণ্ডের কারণে যেকোনো সময় বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষ বাধতে পারে। রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি প্রার্থী জয়লাভ করায় তারা এখন ক্যাম্পাসে এসে ত্রাস সৃষ্টি করার চেষ্টা করছে। সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে কোনো সংঘর্ষ চায় না। তারা চায় ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ বজায় থাকুক। সিটি কর্পোরেশনে জয় লাভেই এই অবস্থা তাহলে জাতীয় নির্বাচনে দেশের কি অবস্থা হবে একবার ভেবে দেখুন এবং মনে করার চেষ্টা করুণ ২০০১-২০০৬ পর্যন্ত ............।
রাজশাহী বিশ্ববিদ্যালয় দখলে জামায়াত-শিবির ক্যাডারদের সশস্ত্র মহড়া
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন
ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন
প্রসঙ্গ - এআই

আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন
আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন
সাময়িক পোষ্ট

আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।