সামাজিক জীব হিসাবে মানুষ সর্বদাই সুসংবদ্ধ ভাবে বসবাস করতে চায়। ব্যক্তিগত, সামাজিক, মানবিক স্বকীয়তা কেহই বিসর্জন দিতে চায়না, বিএনপি কেন চায় জানিনা। ঘরের বিচার বাইরের লোক দ্বারা করাটা যেমন বোকামি তেমনি রাজনৈতিক মতাদর্শের অনৈক্য, অরাজনৈতিক ব্যক্তিদের দ্বারা সমাধান করাটা অনুরুপ বোকামি। কেন আপনারা তত্ত্বাবধায়ক সরকার চান? কোন সুনির্দিষ্ট ইস্যু ছাড়া তত্ত্বাবধায়ক হয় না তা আপনাদেরও জানা আছে। কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এইদেশে তত্ত্বাবধায়ক সরকার এসেছিল তা আপনাদের সবারই জানা আছে। এই সরকারের আমলে এমন কোন ঘটনা ঘটেনাই যে তত্ত্বাবধায়ক ছাড়া নির্বাচন হবেনা। যেসব ভুয়া ইস্যু বিএনপি ও জামাত জনগণের সামনে উপস্থাপন করছে তা তাদেরই তৈরি করা ইস্যু। এই সাজানো ইস্যু দিয়ে আপনারা নিজেদের পায়ে কুঠারাঘাত করবেন না। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন অতি প্রবীণ ও বিজ্ঞ রাজনীতিবিদ। তার কাছে আমরা সাধারন জনগণ এ ধরনের বক্তব্য আশা করি না। গত শনিবার এক সভায় অযাচিতভাবে বলে ফেলেছেন “ছলনা না করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিন”। বিএনপির নেতা সহ ওনাদের সকল নেতৃবৃন্দের কাছে আমার প্রশ্ন একটু ভেবে দেখবেন কি গত ১৫ ই জুন চার সিটি কর্পোরেশন নির্বাচন, গাজীপুরের কালীগঞ্জ পৌরসভা নির্বাচন, টাঙ্গাইলের উপ নির্বাচন কালিহাতির পৌরসভা নির্বাচন, ভোলার নির্বাচন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন এগুলো কি সবই ছলনা? ......... শোনেনা ধর্মের কাহিনী। অনুরোধ রইলো ভূতটা নামিয়ে ফেলুন, সুস্থ হয়ে যাবেন।
বিএনপি এবং জামাত কে তত্ত্বাবধায়কের ভূতে ধরেছে
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৫টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন
ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন
প্রসঙ্গ - এআই

আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন
আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন
সাময়িক পোষ্ট

আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।