নারী শিক্ষা উন্নয়নে নতুন যুগের সূচনা
২৪ শে জুন, ২০১৩ বিকাল ৫:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশ গনতান্ত্রিক দেশ। এদেশে নারীপুরুষ সমযোগ্যতায়, সমচিন্তায় বেড়ে উঠবে এটা জাতীয় চিন্তা। জাতি হিসেবে এদেশের মানুষ একটা ইউনিট বিশেষ। সমষ্টিগতভাবে বিবেক জাগিয়ে তুলতে পারলেই সবার মাঝে পরিবার সেবা,সমাজ সেবা ও জাতির সেবায় এক চিন্তার উদ্রেক হবে। দেশের নারী শিক্ষার উন্নয়নে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা বৃদ্ধিতে নতুন যুগের সূচনা হতে যাচ্ছে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো সারাদেশের স্নাতক ও সমমান পর্যায়ের ছাত্রীদের দেয়া হচ্ছে উপবৃত্তি। আগামী ৩০ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের শিক্ষার উন্নয়নে তার দেয়া ওয়াদা অনুসারেই প্রথমবারের মতো চালু হওয়া এ উপবৃত্তি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের মাধ্যমে দেশের উচ্চশিক্ষার এ স্তরে উপবৃত্তি পাবে এক লাখ ৩৩ হাজার ৭২৬ ছাত্রী। এ লক্ষ্যে ইতোমধ্যেই ৭৫ কোটি ১৫ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। উপবৃত্তিসংক্রান্ত সকল প্রকল্পের মেয়াদ শেষ হয়ে গেলেও পর্যায়ক্রমে ট্রাস্ট বোর্ড তা চালিয়ে যাবে। কেবল তাই নয়, প্রথমে কেবল ছাত্রীদের উপবৃত্তি দেয়া হলেও পর্যায়ক্রমে প্রধানমন্ত্রীর এ ট্রাস্টের আওতায় নিয়ে আসা হবে দেশের মেধাবী ও দরিদ্র ছাত্রদেরও। এক লাখ ৩৩ হাজার ৭২৬ ছাত্রীকে উপবৃত্তি প্রদানের জন্য বছরে ৭৫ কোটি ১৫ লাখ টাকা ব্যয় হবে। প্রতি ছাত্রীকে বছরে উপবৃত্তি দুই হাজার ৪০০ টাকা, পরীক্ষার ফি বাবদ এক হাজার টাকা, বই কেনার জন্য এক হাজার ৫০০ টাকা, টিউশন ফি বাবদ ৭২০ টাকা সর্বমোট পাঁচ হাজার ৬২০ টাকা প্রদান করা হবে। আগামী ৩০ জুন প্রধানমন্ত্রীর উদ্বোধন অনুষ্ঠানের প্রস্তুতি ইতোমধ্যেই শুরু হয়েছে। দেশের শিক্ষার উন্নয়নে আমাদের প্রধানমন্ত্রী উপবৃত্তির উদ্বোধন করবেন। নারী শিক্ষার সুযোগ তথা দেশের শিক্ষার উন্নয়নে এ পদক্ষেপ সুফল হয়ে আসবে। ইতোমধ্যে ‘প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট’ নামে একটি ট্রাস্ট গঠন করা হয়েছে। ট্রাস্টে সিড মানি হিসেবে এক হাজার কোটি টাকা বরাদ্দও দেয়া হয়েছে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের...
...বাকিটুকু পড়ুন
আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা...
...বাকিটুকু পড়ুন

লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩

আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে...
...বাকিটুকু পড়ুন