জনগণ ব্যালটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করবে, কোনো অগণতান্ত্রিক শক্তি যেন ক্ষমতায় আসতে না পারে- প্রধানমন্ত্রী
১৮ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কোনো অগণতান্ত্রিক শক্তি যেন দল ও মতের ভিন্নতার সুযোগ নিয়ে জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে ক্ষমতায় আসতে না পারে সে ব্যাপারে সজাগ থাকার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বহুদলীয় গণতন্ত্রে দল ও মতের ভিন্নতা থাকবে এটাই স্বাভাবিক। এ জন্য এই মতপার্থক্য গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করতে পারে না এবং এর সুযোগ নিয়ে জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে কোনো অগণতান্ত্রিক শক্তি যেন ক্ষমতায় আসতে না পারে। বর্তমান সরকারের ইচ্ছা জনগণের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত করা এবং জনগণের মৌলিক ও সাংবিধানিক অধিকার ভোগ করতে দেওয়া। সরকার জনগণের ভোট ও সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে কঠোর প্রয়াস চালিয়ে যাচ্ছে এবং সরকারের বিশ্বাস জনগণ ব্যালটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করবে। প্রধানমন্ত্রী বলেন, সাড়ে ৪ বছরে অনুষ্ঠিত ৫ হাজার ৬৯১টি নির্বাচনে জনগণের ভোটাধিকার নিশ্চিতের মাধ্যমে তার দলের এই বিশ্বাস প্রতিফলিত হয়েছে। অতীতে এ দেশে এই ধরনের শান্তিপূর্ণ নির্বাচন হয়নি। নির্বাচনের ফলাফলে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি এবং কেউ এ ব্যাপারে কোনো অভিযোগও উত্থাপন করতে পারেনি। গণতন্ত্র ছাড়া কোনো দেশই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে না। তিনি আরও বলেন, আমরা সুষম উন্নয়নে বিশ্বাসী। আমরা মাথা উঁচু করে এগিয়ে যেতে চাই এবং কারও কাছে হাত পাততে চাই না।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!
কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?
এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।
২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া...
...বাকিটুকু পড়ুনমনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই...
...বাকিটুকু পড়ুন