জামায়াতের ডাকা বিক্ষোভ কর্মসূচী পালন করতে গিয়ে সারাদেশে তাণ্ডব চালিয়েছে জামায়াত-শিবির নেতাকর্মীরা। সংগঠনটির নেতাকর্মীরা ঝটিকা মিছিল, টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ, যানবাহন ভাংচুর ও পুলিশের ওপর হামলা চালিয়েছে। নাশকতা চালানোর জন্য বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে ইসমাইল হোসেন সুমন নামে এক জামায়াতকর্মী নিহত এবং চারজন আহত হয়েছে। নোয়াখালীর কোম্পানীগঞ্জের শাহজাদপুর গ্রামে শনিবার রাতে এ ঘটনা ঘটে। সাতক্ষীরার কলারোয়ায় আটক জামায়াতের ইউনিয়ন আমিরকে ছাড়িয়ে নিতে পুলিশ ফাঁড়িতে হামলা চালায় জামায়াত-শিবির ক্যাডাররা। চট্টগ্রাম নগরীর বাদুরতলা এলাকায় পুলিশের ওপর হামলা ও পিকআপ ভ্যান ভাংচুর করে শিবির ক্যাডাররা। দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচীর অংশ হিসেবে রবিবার নারায়ণগঞ্জে আবারও লাঠিসোটা নিয়ে ঝটিকা মিছিল করেছে সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তারা সড়কে পেট্রোল ঢেলে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা করে। এখান থেকে পুলিশ দুই শিবিরকর্মীকে আটক করে। সিলেটেরে বিয়ানীবাজারে ছাত্রশিবিরের মিছিল থেকে দুই শিবিরকর্মীকে আটক করা হয়েছে। এ ছাড়া সুনামগঞ্জের ছাতক পৌর জামায়াতের আমির এ্যাডভোকেট রেজাউল (৩৫) ও সদস্য ছালিক মিয়াকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। মাদারীপুরে ঝটিকা মিছিলের চেষ্টাকালে দুই শিবিরকর্মীকে আটক করে পুলিশ। এদিকে রাজশাহীর শালবাগান এলাকায় ঝটিকা মিছিল ও সড়ক অবরোধ করে জামায়াত-শিবিরকর্মীরা। এছাড়াও সারা দেশে জামায়াত সহিংসতা ছড়াতে ব্যাপক প্রস্তুতি নেয়। তাদের এই অপচেষ্টা কখনও যেন সফল না হয় সে দিকে সাধারণ জনগণকে খেয়াল রাখতে হবে।
আবারও দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার পায়তারা করছে জামায়াতে ইসলাম। সারাদেশে জামায়াতের বিক্ষোভ মিছিলের নামে সহিংস তান্ডব । ঝটিকা মিছিল, ভাংচুর, বোমা হামলা।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।