somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জামায়াত অর্থের বিনিময়ে তাদের আইন পরামর্শক টবি কেডম্যানকে সরকার বিরোধী লবিস্টে পরিণত করে রেখেছে।

১৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


জামায়াতের নিবন্ধন বৈধ ঘোষণা করতে সরকারকে চাপ দেওয়ার পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করতে বাংলাদেশে পশ্চিমাদের হস্তক্ষেপ করা উচিত বলে মনে করেন এই আইনজীবি। এছাড়াও আদিলুর রহমান গ্রেফতার, ড. মুহাম্মদ ইউনূসকে গ্রামীনব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অপসারণ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম ইস্যুতেও পশ্চিমা বিশ্বের হস্তক্ষেপ কামনা করেন তিনি। এই ইস্যুগুলোতে বাংলাদেশের অভ্যন্তরীন বিষয় বিবেচনা করে হস্তক্ষেপ না করায় পশ্চিমাদের সমালোচনাও করেছেন জামায়াতের এই আইনজীবি। তার মতে, চলমান ঘটনাগুলোতে পশ্চিমা দেশগুলো হস্তক্ষেপ না করলে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে, মত প্রকাশের স্বাধীনতা বলেও কিছু থাকবে না। মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামের নিয়োগ দেওয়া আইন পরামর্শক টবি কেডম্যান রীতিমত বর্তমান সরকার বিরোধী আন্তর্জাতিক লবিস্টে পরিণত হয়েছেন। সর্বশেষ, বাংলাদেশ সরকারের নানান কার্যক্রমের বিরুদ্ধে পশ্চিমা বিশ্বকে পদক্ষেপ নেওয়ার আহবানও জানিয়েছেন তিনি। আদিলুর প্রসঙ্গে টবি কেডম্যান লিখেন, পুলিশ রাতের আধারে অভিযান চালিয়ে আদিলুর রহমানকে গ্রেফতার করে। বাংলাদেশের হাতেগুনা বৈধ বেসরকারি সংস্থাগুলোর মধ্যে অন্যতম ‘অধিকারের’ এই সম্পাদকের অপরাধ তিনি সরকারের ‘গণহত্যার’ তথ্য ফাঁস করে দিয়েছেন। টবি কেডম্যানের পরামর্শে জেনেভার আন্তর্জাতিক অপরাধ আদালতেও সরকারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের প্রমাণ হিসেবে অধিকারের এই প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। দুর্নীতিতে বর্তমান বাংলাদেশের অবস্থা সোমালিয়া, উত্তর কোরিয়া ও উজবেকিস্থানের মতো উল্লেখ করে তিনি আরো লিখেন, ২০০৮ সালে নির্বাচিত হওয়ার পর থেকেই বর্তমান সরকার যেকোন প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য আইনের নামে গ্রেফতার করছে। জামায়াতের এই আইন পরামর্শকের দৃষ্টিতে বাংলাদেশের সীমাহীন দুঃশাসন ও দুর্নীতি সত্ত্বেও পশ্চিমারা যথেষ্ট চাপ প্রয়োগ করেনি। টবি কেডম্যান যুদ্ধাপরাধের বিচার ছাড়াও আরো কয়েকটি কাজের সাথে জড়িত। আন্তর্জাতিক অপরাধ আদালতে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনার ব্যাপারে আইনী পরামর্শও দেন তিনি। জামায়াতের নিয়োগকৃত এই আইন পরামর্শক এর আগেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিরুদ্ধে প্রচার চালিয়েছেন। অর্থাৎ আন্তর্জাতিক অঙ্গনে জামায়াত অর্থের বিনিময়ে তাদের আইন পরামর্শক টবি কেডম্যানকে সরকার বিরোধী লবিস্টে পরিণত করে রেখেছে।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×