আলোচিত সেই নারী কেলেঙ্কারিতে শেষপর্যন্ত ফেঁসেই যাচ্ছেন বিরোধী দলীয় চীফ হুইপ জয়নুল আবদিন ফারুক। বিএনপির এ নেতার বিরুদ্ধে অবিলম্বে আইনানুগ ব্যবস্থা নিতে ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ওই নারীর স্বামী বিএনপি নেতা মোঃ রহমত উল্যা। চিঠিতে তিনি ফারুকের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রধানমন্ত্রী এবং জাতীয় সংসদের মাননীয় স্পীকারের সহায়তা কামনা করেছেন। ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত একরামুল কাদেরের কাছে লেখা চিঠিতে ওই নারীর স্বামী মোঃ রহমত উল্যা বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুকের নারী কেলেঙ্কারির পুরো কাহিনী তুলে ধরেছেন। রাষ্ট্রদূতের মাধ্যমে প্রধানমন্ত্রী ও স্পীকারের সহায়তা কামনা করেন। রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, ‘আপনি ভাল করেই জানেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আন্দোলন এবং অক্লান্ত পরিশ্রমের ফলে ত্রিশ লাখ শহীদের রক্ত আর দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে আমাদের স্বাধীনতা অর্জিত হয়েছিল। দেশের অগনিত মুক্তিযোদ্ধারা যে মুহূর্তে দেশের স্বাধীনতার জন্য প্রাণপণ যুদ্ধ করে যাচ্ছে তখন হয়ত এই লম্পট ফারুকেরা কোথাও নারী ধর্ষণ করেছে। হানাদারদের প্রেতাত্মা আজও আমাদের নারীদের সম্ভ্রমের পেছনে ছুটে চলছে। বাংলাদেশের এ ধরনের রাজনীতিবিদদের কাছে আমাদের মা, বোন, স্ত্রী ও মেয়েদের দিয়ে দেইনি। জয়নুল আবদিন ফারুক আমার স্ত্রীর বাবার চেয়েও বেশি বয়সী অথচ তার কি নির্লজ্জ কথাবার্তা! এই ধরনের লম্পট রাজনীতিবিদ আমাদের দরকার নেই। এই রকম লম্পট রাজনীতিবিদ ফারুক একা নয়, সমাজ এবং বাংলাদেশ থেকে এদের সমূলে উৎখাত করে এ সমস্ত দুর্বিত্তের হাত থেকে আমাদের এই মাতৃভূমিকে রক্ষা করতে হবে। ক্ষুব্ধ এ প্রবাসী রাষ্ট্রদূতের সহযোগিতা কামনা করে বলেন, ‘আমি আপনার মাধ্যমে দেশবাসীর কাছে লম্পট ফারুকের বিচার চাই, বিচার চাই দেশের সকল ধর্মপ্রাণ মুসলমানের কাছে, বিচার চাই দেশের সরকারের কাছে, বিচার চাই বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে, বিচার চাই দেশের সকল রাজনৈতিক দলের কাছে, বিচার চাই দেশের বিচার বিভাগের কাছে, বিচার চাই মহান জাতীয় সংসদের কাছে, বিচার চাই জাতীয় সংসদের মাননীয় স্পীকার এবং জাতীয় সংসদের ৩৫০ জন সংসদ সদস্যের কাছে। জাতীয় সংসদের ৩৫০ জন সংসদ সদস্যের প্রতি আমার দাবি জাতীয় সংসদে লম্পট ফারুকের বিরুদ্ধে ইম্পিচমেন্ট বিল সংসদ সদস্য পদ বাতিল করে পবিত্র সংসদকে কলঙ্কমুক্ত করার। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতি আমার দাবি ফারুখকে আজীবনের জন্য দল থেকে বহিষ্কার করে দলকে কলঙ্কমুক্ত করুন। অন্যথায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেব। দেশের সরকার ও বিচার বিভাগের প্রতি আমর দাবি লম্পট ফারুকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য। দেশের সুশীল সমাজসহ দেশের সকল ছাত্র ও যুব সমাজের প্রতি আমার দাবি লম্পট রাজনীতিবিদ ফারুকের বিরুদ্ধে জনমত গড়ে তুলে দেশের রাজনীতি থেকে লম্পট ফারুকদের উৎখাত করার জন্য। দেশের সকল রাজনৈতিক দল বিশেষ করে দেশের সকল ইসলামিক দলের প্রতি আমার দাবি ইসলাম অবমাননার জন্য লম্পট ফারুকের মৃত্যুদন্ড দাবি করুন। কারণ লম্পট ফারুক অসৎ উদ্দেশ্যে আমাদের আল্লাহ এবং আল্লাহর প্রিয় রাসূলকে ব্যবহার করেছেন। দেশের সকল প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিড়িয়ার প্রতি আমার অনুরোধ পুরো বিষয়টির ওপর একটি জনমত গড়ে তুলে বাংলাদেশের রাজনীতি থেকে লম্পট ফারুকদের উৎখাত করে দেশকে কলঙ্কমুক্ত করুন।
বাংলাদেশের রাজনীতি থেকে বিএনপির চীফ হুইপ লম্পট ফারুকদের উৎখাত করে দেশকে কলঙ্কমুক্ত করুন। ভুক্তভোগী নারীর স্বামী বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে বিচার দাবি জানিয়েছেন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
=ব্যস্ত নাকি তোমরা সবাই=
১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!
কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?
এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।
২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন
গুপ্ত হোটেল

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন
হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন
বিদায় বার্তা
মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন
বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।