১৫ আগস্ট নকল জন্মদিন পালন করে বিরোধী দলীয় নেতা একাত্তরের পরাজিত শক্তি ও হানাদারদের বুঝিয়ে দেন যে, তিনি (খালেদা জিয়া) বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করেন না। এখনও তিনি পরাজিত শক্তিদের সঙ্গেই রয়েছেন, পরাজিত দেশটির (পাকিস্তান) সঙ্গেই রয়েছেন। যাঁরা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন, যাঁরা চান বিশ্বের বুকে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াক- তাঁরা আসুন সবাই ঐক্যবদ্ধ হই। যারা যুদ্ধাপরাধীদের রক্ষা করতে চায়, আন্দোলনের নামে যারা মানুষ হত্যা করছে, দেশের সম্পদ ধ্বংস করছে, পবিত্র কোরান শরিফ পুড়িয়ে দিচ্ছে- এসব অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াই। আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে দেশে আবারও বিদ্যুৎ ও গ্যাস উৎপাদন কমে যাবে, দারিদ্র্য বৃদ্ধি পাবে, শিক্ষার হার কমে যাবে। বিএনপি-জামায়াত ক্ষমতায় এলে দেশ আবারও দুর্নীতি, সন্ত্রাস ও জঙ্গীবাদের অভয়ারণ্যে পরিণত হবে। জামায়াত-শিবির ও হেফাজতকে সঙ্গে নিয়ে আন্দোলনের নামে শত শত কোরান শরিফ পুড়িয়েছে, বাসে আগুন দিয়ে পুড়িয়ে মানুষ হত্যা করছে, আন্দোলনের নামে সারাদেশে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। আর এসব কর্মকাণ্ডের একটাই উদ্দেশ্য যুদ্ধাপরাধীদের যে কোন মূল্যে রক্ষা করা। খুনী-সন্ত্রাসীদের মদদ দেয়া, লালন-পালন করাই তাদের চরিত্র। দেশের জনগণকে এদের ব্যাপারে সজাগ ও সতর্ক থাকতে হবে। বিএনপি আগে অনেকবার ক্ষমতায় ছিল, কিন্তু ক্ষমতায় থেকে তারা দেশকে কি দিয়েছে? হত্যা, খুন, সন্ত্রাস, দুর্নীতি, বিদেশে অর্থ পাচার এবং নিজেদের সম্পদের পাহাড় গড়া ছাড়া তো দেশের জন্য কিছুই করেনি। খালেদা জিয়ার এসএসসি’র সার্টিফিকেট, সামরিক অফিসার জিয়ার স্ত্রী হিসেবে দেয়া জীবনবৃত্তান্ত, বিবাহের কাবিননামা, পাসপোর্টের কোথাও খালেদা জিয়ার জন্মদিন হিসেবে ১৫ আগস্টের কথা উল্লেখ নেই। ৯১ সালে ক্ষমতায় আসার পর হঠাৎ করেই এমন শোকাবহ দিনে তিনি মিথ্যা জন্মদিনের নামে উৎসব করা শুরু করলেন! এবারও তিনি নকল জন্মদিনের নামে এ বয়সেও যেভাবে জন্মদিন পালন করলেন তা দেখে গোটা জাতি তাকে ধিক্কার জানাচ্ছে। আসলে পরাজিত শক্তির প্রতি তার সমর্থন জ্ঞাপনের জন্যই ১৫ আগস্টের দিন মিথ্যা জন্মদিন পালন করছেন।
পরাজিত দেশ ও জাতিকে খুশি করতে খালেদার নকল জন্মদিন পালন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
=ব্যস্ত নাকি তোমরা সবাই=
১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!
কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?
এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।
২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন
গুপ্ত হোটেল

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন
হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন
বিদায় বার্তা
মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন
বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।