সকল আন্তর্জাতিক মান বজায় রেখে বিচার কাজ পরিচালনার পরও যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) মানবতাবিরোধী অপরাধের বিচার নিয়ে যে বিবৃতি দিয়েছে তা ভিত্তিহীন ও অসত্য। এ ধরনের বক্তব্য একটি স্বাধীন দেশের 'অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের' শামিল। সংস্থাটি জামায়াতের লবিষ্ট হিসেবে কাজ করছে। তাদের এই বিবৃতি এখতিয়ারবহির্ভূত। এই বিচারের একটা পর্যায় শেষ হয়েছে। এখন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে গোলাম আযমের আপিল বিচারাধীন। সেখানে ট্রাইব্যুনালের রায় পর্যালোচনা হবে। এই পরিস্থিতিতে মানবাধিকার সংস্থাটি বিচারাধীন বিষয়ে যে বক্তব্য দিয়েছেন তা আদালত অবমাননার শামিল। মানবতাবিরোধী অপরাধের এই বিচার সকল আন্তর্জাতিক মান রক্ষা করেই হচ্ছে। এখানে স্বচ্ছতার কোনো অভাব ছিল না। ট্রাইব্যুনালের বিরুদ্ধে পক্ষপাতের যে অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচ এনেছে তা মারাত্মক আদালত অবমাননার শামিল। আসামিরা কোনো কোনো অপরাধে খালাস পাচ্ছে। আবার তাদের বিরুদ্ধে কোনো কোনো অভিযোগ প্রমাণিতও হচ্ছে। এটাই প্রমাণ করে, আদালত সাক্ষ্য প্রমাণ এবং দলিলের ভিত্তিতে অভিযোগ রাখছে বা খারিজ করে দিচ্ছে। তাই বিচার নিয়ে আনা এসব অভিযোগ ভিত্তিহীন। আমাদের অভ্যন্তরীণ বিচার ব্যবস্থা নিয়ে মন্তব্য করার হিউম্যান রাইটস ওয়াচ কে? এটিও কি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন নয়? আন্তর্জাতিক আইনের সব ধারা লঙ্ঘন করে যখন আইখম্যান বা সাদ্দাম হোসেনের বিচার হয়েছিল, তখন এই সংস্থাটি কি করেছে? তখন কি তারা তাদের কথিত আন্তর্জাতিক আইনের সুরক্ষায় কোনো কথা বলেছে? নিজেদের মানবাধিকার সংগঠন বলে দাবি করলেও হিউম্যান রাইটস ওয়াচ কি কখনো একাত্তরের বর্বরতার শিকার মানুষের অধিকার রক্ষায় দাঁড়িয়েছে? কেন দাঁড়ায়নি? যেটা আরো গুরুত্বপূর্ণ বিষয়, গোলাম আযমের মামলাটি যখন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারাধীন, তখন হিউম্যান রাইটস ওয়াচ কেন, কেউ কি এ নিয়ে কোনো মন্তব্য করার অধিকার রাখে?
যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ মানবতাবিরোধী অপরাধের বিচার নিয়ে যে বিবৃতি দিয়েছে তা ভিত্তিহীন ও অসত্য। আর এতেই প্রমাণিত হয় হিউম্যান রাইটস ওয়াচ জামায়াতের লবিস্ট হিসেবে কাজ করছে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
=ব্যস্ত নাকি তোমরা সবাই=
১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!
কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?
এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।
২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন
গুপ্ত হোটেল

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন
হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন
বিদায় বার্তা
মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন
বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।