রাজধানী ঢাকার যানজট নিরসনে ১০ বিষয়ে পরামর্শ দিয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়। এগুলো পর্যায়ক্রমে বাস্তবায়িত হলে ঢাকার যানজট অনেকটাই কমে আসবে বলে আশা করা হচ্ছে। ঢাকার যানজট কমাতে যে ১০টি প্রস্তাব দেয়া হয়েছে, সেগুলো হচ্ছে- প্রথমত, যানজট নিরসন করে রাজধানীকে বসবাসের উপযোগী করতে প্রকল্প গ্রহণের ক্ষেত্রে মাস্টার প্ল্যান করা। দ্বিতীয়ত, বুড়িগঙ্গা ও শীতলক্ষ্যা নদীর ওপর আরো ৫ থেকে ৬টি সেতু নির্মাণের জন্য এখন থেকেই সমীক্ষা কার্যক্রম গ্রহণ করা। তৃতীয়ত, যানজট নিরসনে গাবতলী থেকে সদরঘাট সড়কটি ৮ লেনে উন্নীত করা। চতুর্থত, দেশের ভিন্ন জেলা থেকে ঢাকায় প্রবেশের জন্য রাজউক কর্তৃক প্রণীত মাস্টার প্ল্যান মোতাবেক ছোট ছোট বাইপাস নির্মাণ করার জন্য জাতীয় প্রকল্প হাতে নেয়া। পঞ্চমত, ঢাকার চারপাশে রিং রোড স্থাপনে একটি সমন্বিত বৃহৎ আকারের প্রকল্প হাতে নেয়া। ষষ্ঠত, ঢাকা মহানগরীর যানজট নিরসনে স্বল্পমেয়াদি প্রকল্প বাস্তবায়নে অগ্রাধিকার দেয়া। সপ্তম, চলতি ২০১৩-১৪ অর্থবছরের এডিপির সবুজ পাতায় ঢাকা মহানগরীর জন্য নির্ধারিত সব প্রকল্প দ্রুততার সঙ্গে অনুমোদন করার উদ্যোগ গ্রহণ করা। অষ্টম, ঢাকার আশপাশে জমির মূল্য অত্যাধিক হওয়ায় ঢাকা মহানগরীর আওতায় বাস্তবায়নাধীন যে সব প্রকল্পে ভূমি অধিগ্রহণের সংস্থান রয়েছে সেসব প্রকল্পে ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া দ্রুততার সঙ্গে সম্পন্ন করা। নবম, রাজউক কর্তৃক প্রণীত ড্যাপে যোগাযোগ মন্ত্রণালয়ের যেসব প্রকল্প গ্রহণের বিষয়ে উল্লেখ রয়েছে, সে সব প্রকল্প বাস্তবায়নে পর্যাপ্ত অর্থ না থাকলে আপাতত ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করে রাখা এবং সব শেষ সুপারিশ হচ্ছে- ঢাকা মহানগরীতে যোগাযোগ মন্ত্রণালয়ের যেসব প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে সে সব প্রকল্প দ্রুত বাস্তবায়নের স্বার্থে সরকারের উচ্চপর্যায়ে মনিটরিংয়ের উদ্দেশ্যে একটি স্টিয়ারিং কমিটি গঠন করা। বর্তমান সরকারের প্রচেষ্টায় যদি অসহনীয় কষ্ট, ক্লেশের কবল থেকে ঢাকাবাসী কিছুটা হলেও সস্তি পায় তাহলে মন্দ কি?
ঢাকার যানজট রোধে পরিকল্পনা মন্ত্রণালয়ের ১০ প্রস্তাব। পর্যায়ক্রমে বাস্তবায়িত হলে যানজট অনেকাংশে কমে যাবে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
=ব্যস্ত নাকি তোমরা সবাই=
১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!
কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?
এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।
২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন
গুপ্ত হোটেল

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন
হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন
বিদায় বার্তা
মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন
বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।