বিএনপি-জামায়াতের চারদলীয় জোট সরকারের প্রথমার্ধে কয়েকটি সংঘর্ষ ও হতাহতের ঘটনার মধ্য দিয়ে গোটা দক্ষিণাঞ্চলে প্রথমবারের মতো আত্মপ্রকাশ করে উগ্রপন্থী মৌলবাদী জঙ্গী সংগঠন হিযবুত তাওহীদ। ওই সময় গৌরনদীসহ পার্শ্ববর্তী এলাকায় বেশ কয়েকটি হতাহতের ঘটনাও ঘটে। সারাদেশেই এ সংগঠনের অনুসারী এবং শক্তিশালী নেটওয়ার্ক রয়েছে। জামায়াতে ইসলামের সঙ্গেও এ জঙ্গী সংগঠনের গভীর সখ্য রয়েছে। বিভিন্ন সময় পুলিশের হাতে গ্রেফতারের পর হিযবুত তাওহীদের একাধিক সদস্য জানায়, বাংলাদেশ হচ্ছে অনৈসলামিক দেশ। এখানে যে ইসলাম প্রচলতি রয়েছে সে ইসলাম ইসলাম নয়। জুমার নামাজ বা জামাতে নামাজ পড়া জায়েজ নেই। দেশের প্রচলিত আইন আদালতের বদলে তারা কাজীর বিচারে ও নিজস্ব ইমামতিতে বিশ্বাসী। তাদের এ উগ্র কথাবার্তায় প্রতিবাদ করায় ২০০৩ সালের মার্চ মাসের শেষের দিকে সাকোকাঠী গ্রামের খলিফা বাড়ি জামে মসজিদে আসা তবলীগ জামাতের ওপর হামলা চালায় হিযবুতের সদস্যরা। সশস্ত্র অবস্থায় হিযবুতের সদস্যরা তাবলীগ জামাতের লোকজনদের ব্যবহারিক জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায় এবং তাদের মসজিদ থেকে বের করে দেয়। এ ঘটনায় ওই মসজিদের নিয়মিত নামাজ আদায়কারী মুসল্লিরা হিযবুত সদস্যদের প্রতিবাদ করায় তারা (হিযবুত সদস্যরা) ক্ষিপ্ত হয়। এক পর্যায়ে ওই বছরের ৭ মে রাতে হিযবুত তাওহীদের সদস্যরা সাকোকাঠী খলিফাবাড়ির মসজিদে আগুন ধরিয়ে দেয়। সে সময় মসজিদে আগুন দেয়ার ঘটনায় মসজিদের ইমাম মাওলানা হেমায়েত হোসেন হিযবুত তাওহীদের সদস্যদের নামে গৌরনদী থানায় একটি মামলা দায়ের করেছিলেন। থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা মামলা দায়েরের পর ঘটনাস্থল পরিদর্শন করলেও রহস্যজনক কারণে মামলার তেমন কোন অগ্রগতি হয়নি।
বিগত চারদলীয় জোট সরকারের আমলেই দক্ষিণাঞ্চলে প্রথমবারের মতো আত্মপ্রকাশ করে উগ্রপন্থী মৌলবাদী জঙ্গী সংগঠন হিযবুত তাওহীদ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
=ব্যস্ত নাকি তোমরা সবাই=
১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!
কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?
এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।
২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন
গুপ্ত হোটেল

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন
হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন
বিদায় বার্তা
মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন
বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।