আজ ভাবতেও অবাক লাগে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী, জাতির জনক বঙ্গবন্ধুকে আমরা বাঙালীরাই হত্যা করলাম, তাও সপরিবারে! এই লজ্জা, এই কালিমা বাঙালী জাতিকে তাড়া করবে শত বছর ধরে! একাত্তরে পরাজিত পাকিস্তানী এজেন্টরা বাংলাদেশকে আবার পাকিস্তানে রূপান্তরিত করার জন্য রাতের আঁধারে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধুকে সপরিবারে এ মাসে হত্যা করেছিল। ভেবেছিল বঙ্গবন্ধু ছাড়া বাংলাদেশ নামক রাষ্ট্রের অপমৃত্যু ঘটবে, বাংলাদেশ আবার পাকিস্তান হয়ে যাবে! কিন্তু তাদের সেই স্বপ্ন সফল হয়নি, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আবার ঘুরে দাঁড়িয়েছে, বাঙালী আজ প্রমাণ করেছে ‘মৃত বঙ্গবন্ধু জীবিত বঙ্গবন্ধুর চেয়ে শক্তিশালী!’ বাঙালী জাতির কুলাঙ্গার, এ দেশীয় পাকিস্তানী এজেন্ট, বঙ্গবন্ধুর খুনীরা ইতোমধ্যেই কঠিন শাস্তি পেয়েছে, জাতি আজ কলঙ্কমুক্ত হয়েছে! অবশিষ্ট খুনীরা প্রাণের ভয়ে পথহারা কুকুরের মতো এদিক-সেদিক পালিয়ে বেড়াচ্ছে! তাই এই শোকের মাসের অঙ্গীকার পালিয়ে থাকা খুনীদের ধরে এনে ফাঁসির কাষ্ঠে ঝোলানো হোক। এই শোকের মাসের আরও অঙ্গীকার হোক ‘বঙ্গবন্ধুর স্বাধীন দেশে রাজাকার-আলবদর-স্বাধীনতা বিরোধীদের কোন ঠাঁই নেই!’ ত্রিশ লাখ নরনারীর রক্তের বিনিময়ে অর্জিত দেশে ‘মুক্তিযুদ্ধের পক্ষ-বিপক্ষ’ বলে কিছু থাকতে পারে না! ’৭১-এর ১৬ ডিসেম্বর পরাজিত পাকিস্তান বাহিনীর আত্মসমর্পণের মাধ্যমে ‘স্বাধীনতাবিরোধী (বিপক্ষ) শক্তির মৃত্যু হয়েছে!’ তাই বাংলাদেশে থাকার অধিকার থাকবে একমাত্র মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির, অন্যদের দেরিতে হলেও আজ বিদায় নেবার সময় হয়েছে। একাত্তরের আত্মস্বীকৃত খুনী রাজাকার গোলাম আযমের রায় এবং সুপ্রীমকোর্টে জামায়াতে ইসলামের নিবন্ধন বাতিলের পর পাক সরকার এবং অন্যান্য রাজনৈতিক দলের প্রতিবাদের মাধ্যমে এটা প্রমাণিত হলো যে, বাংলাদেশ জামায়াতে ইসলাম পাকিস্তানের একটি অবিচ্ছেদ্য অংশ! তাই জামায়াতে ইসলামকে বেআইনী ঘোষণা করে এখনি বিলুপ্ত করা হোক আর সেই সঙ্গে এই দলের অঙ্গসংগঠন এবং নেতা-কর্মীদের বাংলাদেশের বাইরে পাঠিয়ে দেয়া হোক। তা হলেই বঙ্গবন্ধুর বিদেহী আত্মা শান্তি পাবে আর কলঙ্কমুক্ত হবে বাঙালী জাতি।
বিএনপি,জামায়াত,জাতীয়পার্টি যে দলেরই হউক না কেন, বাঙ্গালী মানেই তাকে স্বীকার করতে হবে, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ!...(শেষ পর্ব)
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
=ব্যস্ত নাকি তোমরা সবাই=
১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!
কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?
এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।
২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন
গুপ্ত হোটেল

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন
হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন
বিদায় বার্তা
মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন
বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।