প্রবাসী বাংলাদেশীদের প্রেরিত রেমিটেন্সের দিক থেকে বর্তমানে সৌদি আরবের পর দুবাইয়ের অবস্থান। কর্মাসিয়াল কাউন্সিলের হিসেব অনুযায়ী এ বছর দুবাই থেকে বাংলাদেশে ২.৮ বিলিয়ন ইউএস ডলার রেমিটেন্স প্রেরণ করা হয়েছে। গতবছর যার পরিমাণ ছিল ২.৪ বিলিয়ন ইউএস ডলার। ভিন্ন ভিন্ন পেশায় নিয়োজিত প্রায় সাড়ে ১২ লক্ষ প্রবাসী বাংলাদেশি প্রতিনিয়ত দেশে অর্থ প্রেরণ করলেও এর সিংহ ভাগ আসে ব্যবসা-বাণিজ্য খাত থেকে। বর্তমানে দুবাইয়ে প্রবাসী বাংলাদেশিদের চার হাজার ছোট বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান রয়েছে। এছাড়াও দেড় হাজার এলএলসি লাইন্সেসধারী প্রতিষ্ঠান এখানে ব্যবসা-বাণিজ্য করছেন। কিন্তু বিমানে জায়গা সংকুলানের কারণে দেশ থেকে পণ্য আমদানি-রপ্তানিতে জটিলতা সৃষ্টি হওয়ায় ব্যবসায়ীরা উৎসাহ হারাচ্ছে। যার কারণে লাভের গতি অতি মন্থর। তবুও ব্যবসায়ীরা নিজ উদ্যোগে ব্যবসায় সফল হচ্ছেন। ব্যবসায়ীদের পণ্য আমদানি-রপ্তানিতে বাংলাদেশ বিমান থেকে আরো সুযোগ-সুবিধা বাড়ালে বাণিজ্য খাতে দ্বিগুণ পরিমাণ রেমিটেন্স আয় করা সম্ভব হবে। যা বাংলাদেশের অর্থনীতিতে বিশাল ভূমিকা রাখতে সক্ষম হবে। দুবাইয়ের সাথে এক্সপো ২০২০ ভিশনে একমত পোষণ করায় বাংলাদেশের অর্থনীতি সমৃদ্ধির পথ আরো সুগম ও শক্তিশালী হবে। সরকারের জনশক্তি রপ্তানিতে উদার মনোভাব বৈদেশিক রেমিটেন্স বৃদ্ধির একমাত্র সম্ভাবনা।
বাংলাদেশের অর্থনীতির অগ্রযাত্রায় ভূমিকা রাখতে বৈদেশিক রেমিটেন্সের বিকল্প নেই। দুবাই থেকে দ্বিগুণ রেমিটেন্স আসার সম্ভবনা।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন
গুপ্ত হোটেল

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন
হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন
ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন
বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।