বর্তমান সরকার রেলবান্ধব সরকার। এ সরকারের আমলে রেলকে আধুনিকায়ন করা হচ্ছে এবং ২০৩০ সালের মধ্যে সমস্ত প্রকল্প বাস্তবায়নের সময়সীমা ধরা হয়েছে। এ খাতে সরকার স্বল্প ও দীর্ঘমেয়াদী যেসব প্রকল্প নিয়েছে, তাতে বিশ্বের উন্নত দেশের মতো সেবা দেয়া সম্ভব। বর্তমান সরকার ট্রেনকে গণপরিবহনে পরিণত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। নতুন রেললাইন স্থাপন, পুরনো লাইন মেরামত, ইঞ্জিন আমদানি ছাড়াও সম্প্রতি চীন থেকে ২০টি ডেমু ট্রেন আমদানি এবং ১৮ হাজার ৩১০ কোটি টাকার ৩৮টি প্রকল্প হাতে নেয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় নোয়াখালী-লাকসাম-কুমিল্লা রুটে ডেমু ট্রেন সার্ভিস চালু হয়েছে। গতকাল রবিবার সকালে নোয়াখালী রেল স্টেশন থেকে এই ট্রেন যাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রেলমন্ত্রী মজিবুল হক। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল পৌনে ১০টায় নোয়াখালী থেকে কুমিল্লা, দুপুর সাড়ে ১২টায় কুমিল্লা থেকে নোয়াখালী ও বিকাল সাড়ে পাঁচটায় নোয়াখালী থেকে কুমিল্লার উদ্দেশ্যে ট্রেন যাতায়াত করবে। এ ট্রেনে ১৫০টি আসন এবং ১৫০টি স্ট্যান্ডবাই টিকেটের ব্যবস্থা রয়েছে। নোয়াখালী থেকে কুমিল্লার ভাড়া ৩৫ টাকা এবং সর্বনিম্ন ভাড়া ১৫ টাকা ধার্য করা হয়েছে। এই ডেমু ট্রেন সার্ভিস চালুর ফলে সড়ক পথে যানজট যেমন কমবে তেমনি ট্রেনে যাত্রী সাধারণ আরামদায়ক ভ্রমনের সুযোগ পাবেন। যোগাযোগ ব্যবস্থায় নতুন নতুন ব্যবস্থা দেশবাসিকে সরকারের প্রতি আত্মবিশ্বাসী করে তুলেছে।
ট্রেনকে গণপরিবহনে পরিণত করতে এবং সড়ক পথে যানজট নিরসনকল্পে ও সেবারমান বৃদ্ধি করে নোয়াখালি-কুমিল্লা রুটে ডেমু ট্রেন চালু।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন
গুপ্ত হোটেল

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন
হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন
ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন
বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।