হাইকোর্টের পর এবার দেশের সর্বোচ্চ আদালত সুপ্রীমকোর্টের আপীল বিভাগের রায়ের বিরুদ্ধেও হরতাল দিয়েছে জামায়াত। এ হরতাল আহ্বানের মাধ্যমে প্রমাণ হলো দেশের কোন আদালত বা আইনকেই মানে না এই দলটি। সর্বোচ্চ আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল আহ্বান করা সর্বোচ্চ পর্যায়ের আদালত অবমাননা। সুপ্রীমকোর্টের রায়ের বিরুদ্ধে হরতাল আহ্বান করে জামায়াত দেশের সংবিধান ও সকল আদালতকে চূড়ান্ত অবমাননা করেছে। ওই রায়ের প্রতিবাদে রায় ঘোষণার পর থেকেই গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ করে নৈরাজ্য সৃষ্টি করছে। এমনকি বুধ ও বৃহস্পতিবার টানা ৪৮ ঘন্টা হরতাল ডেকেছে তারা। দাবি-দাওয়া আদায়ের জন্য হরতাল একটি সাংবিধানিক অধিকার, তবে এর মাধ্যমে গাড়ি ভাংচুর, জ্বালাও- পোড়াও কর্মসূচী, ভয়ভীতি প্রদর্শন এটা সংবিধান সমর্থন করে না। আর দেশের সর্বোচ্চ আদালতের রায়ের প্রতিবাদে হরতাল দেয়া সুপ্রীমকোর্টের সর্বোচ্চ অবমাননা। হরতালের মাধ্যমে সংবিধানের ৩৬, ৪০, ৪২ অনুচ্ছেদের সরাসরি লঙ্ঘন করা হচ্ছে। সুপ্রীমকোর্টের রায়ের প্রতিবাদে হরতাল আহ্বান করে জামায়াত আদালতের মর্যাদা ক্ষুন্ন করেছে। অবশ্যই তারা আদালত অবমাননার অপরাধে শাস্তিযোগ্য অপরাধ করেছে।জামায়াতের এই সিদ্ধান্ত বড় ধরনের আদালত অবমাননা। ইতোপূর্বেও একই ভাবে তারা আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে হরতাল ও অন্যান্য নৈরাজ্যেক কর্মকাণ্ড পরিচালনা করেছে। বর্তমানে বিচার বিভাগের সর্বোচ্চ পর্যায়ের রায়ের বিরুদ্ধে হরতাল ঘোষণা চূড়ান্তভাবে সংবিধান ও আদালত অবমাননাকর। এর ফলে আদালত অবমাননার অভিযোগে এই হরতালের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত সকলকেই দোষী সাব্যস্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। তা নাহলে অনেকেই আদালতের আদেশ ও আইন অমান্য করতে উৎসাহিত হবে।
আপীল বিভাগের রায়ের বিরুদ্ধে হরতাল! এটা আদালত অবমাননা নয় কি?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন
গুপ্ত হোটেল

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন
হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন
ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন
বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।