মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসির দণ্ডাদেশের পর রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল, গাড়িতে আগুন ও ভাংচুর করেছে বিএনপির ছত্র ছায়ায় জামায়াত-শিবিরের কর্মীরা। মগবাজার ও যাত্রাবাড়ী এলাকায় দুটি প্রাইভেট কারে আগুন ধরিয়ে দেয় শিবির কর্মীরা। বিজয়নগর, পল্টন ও যাত্রাবাড়ীতে ঝটিকা মিছিল বের করে বেশ কয়েকটি যানবাহন ভাংচুর করে তারা। পুলিশের সঙ্গে জামায়াত-শিবির কর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ ফাঁকা গুলি ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে। মগবাজার চৌরাস্তার অদূরে আগোরা সুপার শপের বিপরীতে রাস্তায় পার্কিং করে রাখা কালো রঙের একটি টয়োটা স্প্রিন্টার গাড়িতে আগুন দেয় জামায়াত-শিবির কর্মীরা। ১৪-১৫ জন যুবক একটি ঝটিকা মিছিল নিয়ে ১টি প্রাইভেট কারে আগুন ধরিয়ে দেয়। রাজধানীর যাত্রাবাড়ী এলাকার ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পাঁচটি গাড়িতে ভাংচুর চালায়। ১০ থেকে ১৫ জন শিবিরকর্মী মিছিল থেকে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা তুরাগ পরিবহন, অনাবিল পরিবহন, একটি মাইক্রোবাস, পাবনা থেকে নারায়ণগঞ্জগামী গাড়িতে ভাংচুর চালায়। বিজয়নগরে ধাওয়া দিলে তারা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। প্রাইভেট কারে আগুন দেয়। সংঘর্ষের সময় ওই এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। রাজধানীর নয়াপল্টন এলাকার একটি ছাত্রাবাসে অভিযান চালিয়ে সরকারবিরোধী লিফলেট, পোস্টার ও জিহাদি বইসহ তিন শিবিরকর্মীকে আটক করেছে পল্টন থানা পুলিশ। গ্রেফতারকৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ জিহাদি বই, সরকারবিরোধী লিফলেট ও জিহাদি বই উদ্ধার করা হয়েছে। দীর্ঘদিন ধরে ওই ছাত্রাবাসে সরকারবিরোধী কার্যক্রম চলছে। এদেশের অধিকাংশ আপামর জনগনের জান-মালের নিরাপত্তা মুষ্টিমেয় জামায়াত-শিবির নামক ধর্মান্ধ ব্যক্তিদের দ্বারা বিঘ্নিত হচ্ছে।
রাজধানীসহ সারাদেশে জামায়াতের বিক্ষোভ ভাংচুর আগুন! এরা কি মানুষ?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন
গুপ্ত হোটেল

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন
হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন
ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন
বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।