করদাতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ডিজিটাল ছোঁয়ায় গড়া এবারের জাতীয় আয়কর মেলা ’১৩ বেশ উৎসবমুখর। মেলার প্রথম তিন দিনে এ পর্যন্ত সারাদেশে সর্বমোট ১,৬০,২৩০ করদাতাকে সেবা দেয়া হয়েছে। এ সময়ে রাজস্ব আদায় হয়েছে ৩৫৫ কোটি ৪০ লাখ ৩১ হাজার ৩২৭ টাকা। মেলায় একই সময়ে (তিন দিনে) নতুন রেজিস্ট্রেশন করা হয়েছে ৫০৯২ জন। পুনর্রেজিস্ট্রেশন হয়েছে ২৮০৭৪ জনের। আয়কর রিটার্ন জমা পড়েছে ৩৩৮৯৭টি। তবে আয়কর সচেতনতা বাড়াতে সরকারের এ ধরনের উদ্যোগের প্রশংসার দাবি রাখে এনবিআর। ৪ বছর ধরে মেলা উৎযাপন করে দেশের রাজস্ব ভাণ্ডার বাড়াতে ইতিবাচক পদক্ষেপ রাখবে বলেও মনে করেন তারা। উল্লেখ্য, ১৬-২২ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকাসহ সাত বিভাগীয় শহর, ৫৪ জেলা শহরে দুদিন ও পার্বত্য জেলা একদিন ভ্রাম্যমাণ আয়কর মেলা চলবে। ই-টিআইএন রেজিস্ট্রেশন প্রকল্পের মধ্যে দিয়ে বাংলাদেশে প্রথম বার দুটি ভিন্ন ডাটা বেজের তথ্য সমন্বয় করে অনলাইনে টিআইএন জেনারেট করা হচ্ছে। এতে ডিজিটাল সিগনেচার সংবলিত ই-টিআইএন সার্টিফিকেট প্রদান করা হচ্ছে। রাজস্ব আদায়ে বর্তমান সরকারের এই পদক্ষেপ অর্থনীতিকে আরও চাঙ্গা করবে এবং দেশ সমৃদ্ধশালী হবে তাতে কোন সন্দেহ নেই।
দেশের অর্থনীতির ভীত মজবুত করতে, রাজস্ব আদায়ে বর্তমান সরকারের প্রশংসনীয় উদ্যোগ। তিন দিনে কর মেলায় ৩৫৫ কোটি টাকার রাজস্ব আদায়।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন
গুপ্ত হোটেল

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন
হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন
ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন
বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।