যুক্তরাষ্ট্রের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কো-অপারেশন ফোরাম এগ্রিমেন্টের (টিকফা) আদলে রাশিয়াও বাংলাদেশের সঙ্গে একটি বিনিয়োগ চুক্তি করবে। বিনিয়োগ চুক্তির পাশাপাশি রাশিয়া জয়েন্ট ট্রেড কমিশন (জেটিসি) গঠনেরও প্রস্তাব দিয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে এ ধরনের একটি চুক্তি হওয়ার কথা থাকলেও বিশ্বের আরেক শক্তিধর দেশ রাশিয়ার সঙ্গে বাংলাদেশের সরাসরি কোন বাণিজ্যিক সম্পর্ক নেই। প্রচলিত এলসি পদ্ধতিতে দেশটির সঙ্গে সরাসরি আমদানি-রপ্তানিও করা যায় না। এ ছাড়া বাংলাদেশ থেকে কোনো পণ্য রপ্তানি হলে সেখানে ডাবল ট্যাঙ্শেনের মুখে পড়তে হয়। এ পরিস্থিতিতে রাশিয়ার বিনিয়োগ চুক্তির প্রস্তাবটির গুরুত্ব অপরিসীম। রাশিয়ার প্রস্তাবের প্রেক্ষিতে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা একমত পোষণ করেছেন। এ ধরনের চুক্তি সম্পন্ন হলে দেশটিতে শুল্কমুক্ত বাজার সুবিধা পাওয়ার বিষয়টি ত্বরান্বিত হবে। এ ছাড়া শ্রম পরিবেশ, মেধাস্বত্ব ও দুর্নীতি নিয়ে টিকফায় যে ধরনের শর্ত রয়েছে, রাশিয়ার সঙ্গে বিনিয়োগ চুক্তিতে তেমন কোনো শর্তের মুখে পড়বে না বাংলাদেশ। এ ছাড়া দেশে রাশিয়ার সরাসরি বিনিয়োগ বাড়বে বলেও মনে করছে বাণিজ্য মন্ত্রণালয়। রাশিয়ায় বাংলাদেশের তৈরি পোশাক, টেক্সটাইল ও চামড়া পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে। কিন্তু সরাসরি বাণিজ্যিক সম্পর্ক না থাকায় বাংলাদেশের পণ্য-সামগ্রী ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মাধ্যমে ওই দেশে যায়। ইউরোপের কোম্পানিগুলো ক্রেডিট সেলের ভিত্তিতে রাশিয়ায় বাংলাদেশের পণ্য সরবরাহ করে। ফলে দামও বেশি পড়ে। যার ফলে পুরোপুরি লভ্যাংশ বাংলাদেশের অর্থনীতিতে যোগ হয় না। কিন্ত বর্তমান প্রধানমন্ত্রীর প্রচেষ্টায় দেশের এ স্বার্থ ক্ষুন্ন হবে না।
টিকফার আদলে রাশিয়া ও বাংলাদেশের মধ্যে বিনিয়োগ চুক্তির সিদ্ধান্ত। উন্মুক্ত হবে রাশিয়া ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ
এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ের ওপারে অপেক্ষা

-একটি অসমাপ্ত প্রেমের গল্প
শীতের সকাল।
রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন
আলপিন!!!!!

আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন
সময়ের পরিক্রমায়.....
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন
মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!
২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।