মার্কিন পররাষ্ট্র দপ্তরের রিপোর্টে অভ্যন্তরীণ ও আন্তজার্তিক সন্ত্রাস দমনে দৃঢ়তার পরিচয় দিয়েছে বাংলাদেশ।
২৩ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
অভ্যন্তরীণও আন্তর্জাতিক সন্ত্রাসবাদ মোকাবেলায় বাংলাদেশ সরকার দৃঢ়তার পরিচয় দিয়েছে। মার্কিন পররাষ্ট্র দফতরের কান্ট্রি রিপোর্ট অন টেরোরিজম ২০১২-তে বাংলাদেশের সন্ত্রাসবিরোধী কার্যক্রমের এই প্রশংসা করা হয়েছে। এতে বলা হয়, সরকারের সন্ত্রাসবিরোধী কঠোর অবস্থানের কারণে বাংলাদেশ বহুজাতিক সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোর স্বর্গভূমিতে পরিণত হতে পারেনি। গত ৩০ মে প্রকাশকরা বার্ষিক প্রতিবেদনে বলেছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ এবং পররাষ্ট্রনীতি আঞ্চলিক দেশগুলো, বিশেষ করে ভারত দ্বারা প্রভাবিত। অতীতে দেখা গেছে, বাংলাদেশ ভারতের সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতার সুযোগ দিত। কিন্তু বর্তমান সরকার সন্ত্রাসের বিরুদ্ধে আঞ্চলিক সহযোগিতা জোরদারে সদিচ্ছা দেখিয়েছে। গত বছর বাংলাদেশে একটি আইন প্রণয়ন করা হয়, যার ফলে সন্ত্রাসবাদ দমনে আন্তর্জাতিক সহযোগিতার পথ আরও সুগম হয়েছে। প্রতিবেদনে বাংলাদেশ অংশের শুরুতে একটি সারমর্ম দেওয়া হয়। এরপর আইন প্রণয়ন, আইনের প্রয়োগ ও সীমান্ত নিরাপত্তা, জঙ্গি অর্থায়ন রোধ, আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা এবং উগ্র ও চরমপন্থি সহিংসতা দমনে ২০১২ সালে বাংলাদেশের প্রশংসা করা হয়। এতে বলা হয়, সরকারের সন্ত্রাসবিরোধী কার্যক্রমের ফলে বহুজাতিক সন্ত্রাসী গোষ্ঠীগুলোর পক্ষে বাংলাদেশে তৎপরতা চালানো বা নিরাপদ ঘাঁটি গড়ে তোলা কঠিন হয়ে পড়েছে। আর্থিক অপরাধ, সন্ত্রাসীদের অর্থায়নের বিষয়ে তদন্ত এবং অন্যান্য দেশের সঙ্গে তথ্য আদান-প্রদান করার লক্ষ্যে বাংলাদেশ বেশ কয়েকটি দেশের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

-
একটি অসমাপ্ত প্রেমের গল্প শীতের সকাল।
রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে...
...বাকিটুকু পড়ুন
আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!
২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের...
...বাকিটুকু পড়ুন