বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থাপনায় থাকা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১৭ বিলিয়ন ডলারের নতুন মাইলফলক ছুঁয়েছে। মঙ্গলবার দিন শেষে রিজার্ভের পরিমাণ দাঁড়ায় এক হাজার ৭০০ কোটি ডলার। যা দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে গত আগস্ট মাসে রিজার্ভের পরিমাণ এক হাজার ৬শ’ কোটি ডলার ছাড়িয়ে নতুন রেকর্ড গড়ে। এছাড়া গত মে মাসেও রিজার্ভ দেড় হাজার কোটি ডলার ছাড়িয়ে আগের রেকর্ড ভেঙ্গেছিল। দেশের অর্থনীতির জন্য এটা খুবই ভাল খবর যে, সরকারের মেয়াদের শেষ সময়ে বিশাল অঙ্কের রিজার্ভ দেশের ইতিহাসে নতুন মাইলফলক ছুঁয়েছে। রিজার্ভের এ পরিমাণ কমপক্ষে ছয় মাসের আমদানি ব্যয়ের সমান। রফতানি ও রেমিটেন্স প্রবাহ চাঙ্গা থাকায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ছে। আমদানি কম থাকায় বাজারে বৈদেশিক মুদ্রার সরবরাহ অনেক বেড়েছে। ফলে বিনিময় হার স্থিতিশীল রাখতে বাংলাদেশ ব্যাংক বাজার থেকে ডলার কিনছে যা রিজার্ভ বেড়ে যাওয়ার অন্যতম কারণ। বৈদেশিক মুদ্রার রির্জাভ বেড়ে যাওয়া অর্থনীতির জন্য ইতিবাচক। বৈধ পথে প্রবাসীদের আয় ও রফতানি আয় বৃদ্ধি এবং আমদানি ব্যয় নিয়ন্ত্রণের কারণেই রিজার্ভ বাড়ছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সর্বোচ্চ রিজার্ভ রয়েছে উদীয়মান অর্থনীতির দেশ ভারতে। বাংলাদেশের পরে তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তান। চলতি অক্টোবর মাসে আগের তিন মাসের চেয়ে রেমিটেন্স বাড়বে বলে মনে করছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা। এই ধারা অর্থবছরের বাকি নয় মাসেও অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন তারা। একই সঙ্গে গত অর্থবছরের চেয়ে বেশি রেমিটেন্স দেশে আসবে। ২০১৩-১৪ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে ৩২৭ কোটি ৩ লাখ ডলারের রেমিটেন্স দেশে এসেছে। ২০১২-১৩ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে এসেছিল ৩৫৫ কোটি ৮৬ লাখ ডলার। অন্যদিকে, ২০১৩-১৪ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে রফতানি আয় বেড়েছে ২১ দশমিক ২৪ শতাংশ।
সরকারের শেষ সময়ে রিজার্ভে নতুন মাইলফলক, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১৭শ’ কোটি ডলার।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ
এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ের ওপারে অপেক্ষা

-একটি অসমাপ্ত প্রেমের গল্প
শীতের সকাল।
রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন
আলপিন!!!!!

আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন
সময়ের পরিক্রমায়.....
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন
মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!
২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।