ঢাকা মহানগরের ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা আনার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি যুগান্তকরী পদক্ষেপ। উল্টো পথে গাড়ি চালালে চাকা ছিদ্র হয়ে সেখানেই থেমে যাবে গাড়ি
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
ঢাকা মহানগরের ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা আনার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ নতুন একটি ডিভাইস তাদের কার্যক্রমে অন্তর্ভুক্ত করতে যাচ্ছে। এই ডিভাইসটি উল্টোপথে যান চলাচল প্রতিরোধক হিসেবে কাজ করবে। ডিভাইসটি অতি শীঘ্রই ঢাকা মহানগর এলাকার সড়কগুলোতে স্থাপন করা হবে। সাধারণত যেসব সড়ক দিয়ে যানবাহন ব্যবহারকারী বা চালক ট্রাফিক আইন অমান্য করে উল্টো পথে গাড়ি চালান সেখানেই এই ডিভাইসটি বসানো হবে। ডিভাইসটি স্থাপনের ফলে যদি কেউ ট্রাফিক আইন ভঙ্গ করে উল্টো পথে গাড়ি চালিয়ে আসেন, তাহলে সড়কে স্থাপিত ডিভাইসটির ভেতরে থাকা সূচাঁলো স্টিলের কাঁটা স্বয়ংক্রিয়ভাবে বের হয়ে গাড়ির চাকায় বিঁধে যাবে। এর ফলে গাড়িটির চাকা ছিদ্র হয়ে সেখানেই থেমে যাবে। চলতি মাসের শেষে রমনা পার্কসংলগ্ন হেয়ার রোডে ডিভাইসটি স্থাপন করা হবে। পর্যায়ক্রমে ঢাকা মহানগরের যেসব সড়কে উল্টোপথে যানবাহন চালানো হয় সেসব সড়কে ডিভাইসটি স্থাপন করা হবে। এই প্রযুক্তি ব্যবহারের ফলে ঢাকা শহরের যানজট অনেকাংশে কমে যাবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞ মহল।
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা
প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর
আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন
Sajna

Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন
বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন
ঝাল্লাগে ভাল্লাগে- ২

"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।