বর্তমান সরকারের প্রতিশ্রুতি রক্ষা এবং উন্নয়নকাজের ধারাবাহিকতায় আলোচিত ও বড় ৬ প্রকল্পের কাজ এগিয়ে চলছে। এগুলো হচ্ছে- পদ্মা সেতু, গভীর সমুদ্রবন্দর, রামপাল বিদ্যুতকেন্দ্র, এলএনজি টার্মিনাল, রূপপুর পারমাণবিক বিদ্যুত প্রকল্প ও মেট্রোরেল প্রকল্প। এ সব প্রকল্প বাস্তবায়নে কাজ চালিয়ে যাচ্ছেন সংশ্লিষ্টরা। ইতোমধ্যেই বেশ কিছু ক্ষেত্রে অগ্রগতিও বেশ আশা জাগিয়েছে। এ সব প্রকল্প ফাস্টট্রাক মনিটরিং কমিটির আওতায় নিয়ে নিবিড় পরিচর্যার সুফল মিলছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রকল্পগুলোকে ফাস্টট্রাকের আওতায় নিয়ে আসাটাই সরকারের একটি কমিটমেন্টের বহির্প্রকাশ। এ সব প্রকল্প প্রধানমন্ত্রী নিজেই মনিটরিং করছেন। যখন সর্বোচ্চ পর্যায়ে জবাবদিহিতার বিষয়টি চলে আসে তখন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব ও প্রকল্পের পরিচালকরা অবশ্যই যথাযথভাবে দায়িত্ব পালন করবেন- এটিই স্বাভাবিক। প্রকল্পগুলোর বাস্তবায়ন বেড়েছে এবং সুন্দরভাবে বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে। গত বছরের মাঝামাঝি সময়ে ৬টি মেগা প্রকল্প ফাস্টট্রাক প্রকল্প হিসেবে ঘোষণা করেণ সরকার। শুধু ঘোষণাই নয়, বাস্তবায়ন দ্রুততর করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি ফাস্টট্রাক মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির সভাপতি হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই। বর্তমান সরকার যে শুধু কথায় নয় কাজে বিশ্বাসী এটাই তার প্রমাণ।
আলোচিত ও বড় ৬টি মেগা প্রকল্পের কাজ দ্রুত এগোচ্ছে। প্রধানমন্ত্রীর বিশেষ নজরদারিতে গঠিত হয়েছে মনিটরিং কমিটি
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা
প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর
আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন
Sajna

Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন
বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন
ঝাল্লাগে ভাল্লাগে- ২

"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।