ওয়াইফাই, ভাসমান রেস্তোরাঁ, ওয়াটার ট্যাক্সি, লেজার শো অ্যামফি থিয়েটার, নিরাপদ পরিচ্ছন্ন পরিবেশ সর্বোপরি আরো আধুনিক হচ্ছে হাতিরঝিল। আসছে পুরো প্রকল্প এলাকায় বিনামূল্যে তারবিহীন ইন্টারনেট সেবা ওয়াইফাই। এর সঙ্গে যোগ হচ্ছে ঝিলের পানিতে ভাসমান রেস্তোরাঁ এবং ওয়াটার ট্যাক্সিতে ভ্রমণের সুযোগ। সর্বসাধারণের নিরাপত্তার স্বার্থে হাতিরঝিলে শীগ্রই নির্মিত হচ্ছে একটি থানাও। প্রকল্প এলাকার নিরাপত্তা বাড়াতে হাতিরঝিলের চারপাশে দেয়া হবে আট ফুট উঁচু প্রাচীর। আগামী মাস থেকেই এই প্রাচীর নির্মাণের কাজ শুরু হবার কথা রয়েছে। দুর্ঘটনা রোধে প্রকল্প এলাকায় বসানো হবে একাধিক গতিরোধক। অধিক নিরাপত্তার স্বার্থে প্রাচীর ঘেরা হবে পুরো প্রকল্প এলাকা। হাতিরঝিল প্রকল্প শুধু রাজউকের প্রকল্প নয়, এটি দেশেরও গুরুত্বপূর্ণ একটি প্রকল্প। প্রকল্পটির নান্দনিকতা দেশের বাইরেও ছড়িয়ে পড়েছে। তাই এর সুফল অব্যাহত রাখতে সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। হাতিরঝিলকে হকারমুক্ত করে অস্থায়ী ভিত্তিতে ভালোমানের খাবারের রেস্তোরাঁ বানানোর অনুমতি দেয়া হচ্ছে এবং থাকছে অ্যামফি থিয়েটার। যার মাধ্যমে লেজার শো উপভোগ করতে পারবেন দর্শনার্থীরা। সবকিছুই হবে হাতিরঝিল-বেগুনবাড়ী উন্নয়ন প্রকল্পের কাজের দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ সেনাবাহিনীর আওতায়। এ কাজে সহায়তা করবে সিটি কর্পোরেশন ও ঢাকা ওয়াসা। গত বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধনের সময় হাতিরঝিলের সৌন্দর্য রাজধানীর মানুষকে বিমোহিত করেছিল। রাজধানীবাসীর বিনোদন ব্যবস্থা বাড়ানোর পাশাপাশি কিছু আয় করে হাতিরঝিলকে আরও সুন্দর করতে চায় সরকার। যান্ত্রিক যুগে নগরবাসীর শত ব্যস্ততার মাঝেও কিছুটা বিনোদন উপভোগ করার মত সরকারের এ পদক্ষেপ অবশ্যই প্রশংসার দাবী রাখে।
নতুন সাজে সজ্জিত হচ্ছে হাতিরঝিল। আসছে আধুনিক বিনোদন সুবিধা। যান্ত্রিক যুগে নগরবাসীর মাঝে কিছুটা বিনোদন উপভোগ করার মত সরকারের এ পদক্ষেপ অবশ্যই প্রশংসার দাবী রাখে
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা
প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর
আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন
Sajna

Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন
বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন
ঝাল্লাগে ভাল্লাগে- ২

"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।