টেলিযোগাযোগব্যবস্থা শক্তিশালীকরণে দেশব্যাপী বিদ্যমান সব এক্সচেঞ্জের পুরনো ট্রান্সমিশন যন্ত্রপাতি ও কপার বেইজড টেলিফোন নেটওয়ার্ক পরিবর্তন করে আধুনিক ট্রান্সমিশন যন্ত্রপাতি স্থাপন এবং ফাইবার অপটিক ক্যাবল নেটওয়ার্কের আওতায় আনার লক্ষে ১ হাজার ৮৬১ কোটি টাকার নতুন প্রকল্প হাতে নিয়েছে বর্তমান সরকার। এ প্রকল্পের মাধ্যমে এক্সচেঞ্জে ডিজিটাল বাংলাদেশের জন্য এনজিএন ভিত্তিক টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক স্থাপন করা হবে। বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি (বিটিসিএল) এবং চীন সরকার কর্তৃক নির্বাচিত প্রতিষ্ঠান মেসার্স চায়না মেশিনারি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের (সিএমইসি) মধ্যে বাণিজ্যিক চুক্তি স্বাক্ষরিত প্রকল্পটি ২০১৭ সালের জুনের মধ্যে বাস্তবায়নের কাজ শেষ করবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান বিটিসিএল। সারা দেশে বিটিসিএলের ৯ লাখ ৩০ হাজার ল্যান্ডফোন গ্রাহক রয়েছেন। এখনও ৬ লাখ ৮০ হাজার গ্রাহক আধুনিক টেলিযোগাযোগ নেটওয়ার্কের বাইরের গ্রাহকদের সরকারি অর্থায়নে এ প্রকল্পটির মাধ্যমে ৭ লাখ গ্রাহককে ফাইবার অপটিক ক্যাবল নেটওয়ার্কের আওতায় আনা হবে। সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপে দেশের গ্রামাঞ্চল পর্যন্ত ইন্টারনেট সংযোগ স্থাপনের ব্যবস্থাকরণ, জাতীয় পর্যায়ে নেটওয়ার্ক তৈরি করে সব সরকারি প্রতিষ্ঠানকে সংযুক্তকরণ এবং ইন্টারনেট (আইপিপি) টেলিফোন ও ভিডিও কনফারেন্সিং চালুর জন্য সুযোগ সৃষ্টি করা, প্রাথমিক, মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানসহ ভকেশনাল ট্রেনিং ইন্সটিটিউটগুলোকে সাশ্রয়ী মূল্যে ইন্টারনেট সংযোগ দেয়ার মাধ্যমে ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত হবে এটাই বাংলার জনতার প্রত্যাশা।
টেলিযোগাযোগ শক্তিশালীকরণে আধুনিক ট্রান্সমিশন যন্ত্রপাতি স্থাপন এবং দেশব্যাপী ফাইবার অপটিক ক্যাবল নেটওয়ার্কের আওতায় আনার লক্ষ্যে ১ হাজার ৮৬১ কোটি টাকার নতুন প্রকল্প বাস্তবায়নে বর্তমান সরকার
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা
প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর
আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন
Sajna

Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন
বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন
ঝাল্লাগে ভাল্লাগে- ২

"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।