বিএনপি ঘটা করে ৪ দলীয় জোট সম্প্রসারণ করে সমমনা ছোট ছোট রাজনৈতিক দল নিয়ে প্রথমে ১৮ দলীয় জোট ও পরে ১৯ দলীয় জোট গঠন করলেও এসব ছোট দলকে বিএনপির চেয়ারপারসন কখন ও মূল্যায়ন করেনি। এর ফলে দীর্ঘদিনের পুঞ্জিভূত ক্ষোভ এতোদিন চাপা থাকলেও বিএনপি ক্ষমতায় গেলে কিছু একটা সুবিধা পাবে এই ভেবে চুপ ছিল। কিন্তু বিএনপির নেতৃত্বে পুরো জোট দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করলে ছোট দলগুলোর আশায় গুড়েবালি পড়ে। এ কারণে কিছু ছোট দল বিএনপি নেতৃত্বাধীন জোট ছাড়ার পথ খুঁজতে থাকে। এরই অংশ হিসেবে আরও কয়েকটি শরিক দল জোট ছাড়ার প্রস্তুতি নিচ্ছে। ২০১৩ সালের ডিসেম্বর মাসে এরশাদের জাতীয় পার্টি থেকে বের হয়ে কাজী জাফর আলাদা জাতীয় পার্টি গঠন করে ১৮ দলীয় জোটের সঙ্গে যোগ দিলে এই জোট ১৯ দলীয় জোটে পরিণত হয়। কিন্তু ৩১ মার্চ ন্যাপ ভাসানী এই জোট থেকে বের হয়ে গেলে এখন বিএনপি নেতৃত্বাধীন জোট ১৮ দলীয় জোটে পরিণত হয়। বিএনপি নেতৃত্বাধীন জোটের শরিকদলগুলোর মধ্যে জামায়াত ও বাংলাদেশ জাতীয় পার্টি ছাড়া অন্য কোনও দলকে দলই মনে করে না বিএনপি। কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে জোটের সিদ্ধান্ত বলে চালিয়ে দেয় বিএনপি। সেখানে ছোট ছোট রাজনৈতিক দলকে প্রাধান্য দেওয়া হয় না। এই কার্যকলাপের জন্য জোট থেকে বেড়িয়ে যাচ্ছে ছোট ছোট রাজনৈতিক দল।
১৯ দলীয় শরিক ছোট ছোট রাজনৈতিক দলকে প্রাধান্য না দেয়ার জোট ভাঙ্গনের মুখে দিশেহারা খালেদা জিয়া
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা
প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর
আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন
Sajna

Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন
বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন
ঝাল্লাগে ভাল্লাগে- ২

"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।