somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মেসি০০৭০০৭
ডিজিটাল বাংলাদেশ গড়ুন

বর্তমান সরকার দেশের শিল্প খাতকে বিনিয়োগ বান্ধব করায় গত পাঁচ বছরে শিল্পে বিনিয়োগ ৮৮ হাজার কোটি টাকা

১৯ শে জুন, ২০১৪ বিকাল ৩:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বিগত পাঁচ বছরে ৮৬২টি নিবন্ধনপত্র জারি করা হয়েছে, যার বিনিয়োগের পরিমাণ ৮৮ হাজার ৫০০ কোটি টাকা। দেশি-বিদেশি বিনিয়োগকারীদের ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে সেবা দেওয়া হচ্ছে। কৃষিভিত্তিক শিল্প, টেক্সটাইল, কেমিক্যাল, ইঞ্জিনিয়ারিং ও সার্ভিস ইন্ডাস্ট্রিজ, ফুড অ্যান্ড অ্যালাইড, লেদার প্রডাক্টস খাতে এই অর্থ বিনিয়োগের আগ্রহ প্রকাশ করা হয়েছে। ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত ৩০৬টি শিল্প প্রকল্পের অনুকূলে নিবন্ধনপত্র জারি করা হয়, যার মোট বিনিয়োগ প্রায় ছয় হাজার ৫০০ কোটি টাকা। একই সময় যৌথ বিনিয়োগ প্রকল্পের অনুকূলে নিবন্ধনপত্র জারি করা হয় ৫৫৬টি, যার মোট বিনিয়োগ ৮২ হাজার কোটি টাকা। ফ্রান্স, অস্ট্রেলিয়া, জাপান, চীন, ইতালি, জার্মানি, দক্ষিণ কোরিয়া, ভারত, যুক্তরাষ্ট্র, স্পেন, থাইল্যান্ড, সিঙ্গাপুর ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশ এ সময়ে বাংলাদেশে বিনিয়োগ করেছে। বিনিয়োগ সহজতর করার লক্ষ্যে ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে সেবা দেওয়া হচ্ছে। পানি সরবরাহ, বিদ্যুৎ ও গ্যাস সংযোগ এবং পরিবেশ ছাড়পত্রসহ আনুষঙ্গিক সুবিধাদি সহজে এবং দ্রুততম সময়ে প্রদান করা হচ্ছে। শিল্পপ্রতিষ্ঠানের নিবন্ধন অনলাইনে দেওয়া হয়। এর ফলে একজন বিনিয়োগকারী অতি দ্রুত নিবন্ধন পেয়ে থাকেন। বিনিয়োগ বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে বিনিয়োগকারীরা হালনাগাদ তথ্য ও সেবাগুলো জানতে পারছেন। বেসরকারি বিনিয়োগে অধিক সহযোগিতার লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতায় বেসরকারি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল সেল এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ গঠন করা হয়েছে। বর্তমানে দুটি বেসরকারি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল এবং পাঁচটি অর্থনৈতিক অঞ্চল স্থাপনের কার্যক্রম চলছে। শিল্প খাতে সরকারের গৃহীত পদক্ষেপ সঠিক ভাবে বাস্তবায়িত হলে শিল্পে দেশ এগিয়ে যাবে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×