বদরগঞ্জ উপজেলার ভূমিহীন, অসহায় দরিদ্রদের এখন সুখের নিড় গুচ্ছগ্রাম। সরকারের গৃহীত মহতী প্রকল্পগুলোর মধ্যে অন্যতম প্রকল্প হচ্ছে গুচ্ছগ্রাম প্রকল্প। এই প্রকল্প ভূমিহীন, অসহায়, ছিন্নমূল, হত-দরিদ্রদের সুখে, শান্তিতে বেঁচে থাকার নিশ্চয়তা দিয়েছে। এক সময়ের পুষ্টিহীন, আশাহীন ঐ মানুষগুলো যেমন নির্ভাবনায় ঘুমানোর আশ্রয় পেয়েছে, অপরদিকে নিজেদের পুষ্টির চাহিদা মেটাতে হাঁস-মুরগি, গবাদি পশু পালন ও মৎস্য চাষ এবং আম, কাঁঠাল পেঁপে, লিচুসহ বিভিন্ন ধরনের ফলমুল ও শাকসবজি চাষের জায়গা পেয়েছে। এমন কি তারা ভালভাবে বেঁচে থাকার অনুপ্রেরণাও পেয়েছে। এখানকার ছেলে-মেয়েরা পার্শ্ববর্তী স্কুল-মাদ্রায়ায় লেখাপড়া করছে। ছোট্ট ছেলে-মেয়েরা ঘরের বারান্দায় খেলাধুলা করে আনন্দে আছে, পুরুষ মানুষগুলো কাজ কর্মের জন্য বাইরে গেছে, মহিলারা হাতের কাজ করছে। সরকারিভাবে তাদেরকে সেলাই প্রশিক্ষণসহ বিভিন্ন প্রশিক্ষণ দেয়া হচ্ছে। পুরুষদের রোজগারের পাশাপাশি মহিলারা হাতের কাজ করে বাড়তি রোজগার করছে। তাছাড়া হাঁস-মুরগি ও পুকুরে মাছ চাষ করে নিজেদের খাদ্য চাহিদা মেটানোর পর বর্ধিত আয়ও করছে। পরিবারগুলো তাদের সন্তানদের নিয়ে মাথা গোঁজার ঠাঁই পেয়েছে। গুচ্ছগ্রাম প্রকল্প সরকারের একটি সফল প্রকল্প। এ প্রকল্পের মাধ্যমে অসহায় মানুষ মাথা গোঁজার ঠাঁই পেয়েছে এবং নিজ নিজ কর্ম করে জীবনযাপন করছে। সত্যিই এ সাফল্য অবশ্যই সরকারের।
সরকারের গৃহীত মহতী প্রকল্পগুলোর মধ্যে অন্যতম প্রকল্প গুচ্ছগ্রাম। নিশ্চিন্তে ঘুমানোর আশ্রয় পেয়েছে অসহায় দুঃস্থ পরিবার
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................

কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন
পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....
একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন
জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন
আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন
[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]
“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"
২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন
ঝাল্লাগে- ভাল্লাগে!

আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।