বৃহত্তর ময়মনসিংহ, গাজীপুরসহ উত্তরাঞ্চলের লাখ লাখ সাধারণ মানুষ দুর্বিষহ যন্ত্রণা থেকে মুক্তি পাবেন। আর তা বেশি দূরে নয়। খুব অল্প সময়ের মধ্যেই জয়দেবপুর-ময়মনসিংহ চার লেন মহাসড়ক বাস্তবায়ন হলেই এ সুবিধা ভোগ করবেন এ অঞ্চলের মানুষ। জয়দেবপুর-ময়মনসিংহ ৮৭ কিলোমিটার মহাসড়কে যাতায়াত করতে সময় লাগবে মাত্র এক ঘণ্টা। থাকবে না কোনো দুর্বিষহ যানজট বা যত্রতত্র গাড়ি পার্কিং। রাস্তায় কোনো ধরনের ট্রাফিক জ্যাম ছাড়াই যাত্রীবাহী বাস অথবা নিজস্ব কোনো পরিবহনে এত অল্প সময়ের মধ্যেই পৌঁছা যাবে তাদের নির্দিষ্ট গন্তব্যস্থলে। এ যেন স্বপ্নের মতোই মনে হচ্ছে। আসলে স্বপ্ন নয়, বাস্তবেই হবে। বর্তমান সরকার অনুমোদিত জয়দেবপুর-ময়মনসিংহ ৮৭ কিলোমিটার সড়কের মধ্যে একটি ফ্লাইওভার, একটি রেলওয়ে ওভারব্রিজ, ৫টি ছোট-বড় ব্রিজ ও অর্ধশত কালভার্ট রয়েছে। চার লেন প্রকল্প বাস্তবায়ন হলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেহারাই পাল্টে যাবে। চলাচলকারী হাজার হাজার মানুষের যাতায়াতে আমূল পরিবর্তন আসবে। জনসাধারণের সুবিধার্থে বর্তমান সরকারের মেয়াদে পদ্মা সেতু, বিআরটিসি বাস সার্ভিস, জয়দেবপুর এলেঙ্গা মহাসড়ক প্রকল্প, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক চার লেনে উন্নীতকরণ কাজসহ গৃহীত বিভিন্ন প্রকল্প সম্পন্ন হলে যোগাযোগ ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন দৃশ্যমান হবে।
উত্তরাঞ্চলের লাখ লাখ সাধারণ মানুষের দুর্বিষহ যানজটের যন্ত্রণা থেকে মুক্তি পেতে জয়দেবপুর-ময়মনসিংহ চার লেন মহাসড়ক বাস্তবায়ন বেশী দূরে নয়
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................

কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন
পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....
একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন
জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন
আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন
[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]
“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"
২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন
ঝাল্লাগে- ভাল্লাগে!

আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।